হোম > খেলা > ফুটবল

ইউরোপা লিগের ফাইনালে দুই অজেয় মুখোমুখি

ইউরোপা লিগের ফাইনালে সেভিয়া অপ্রতিরোধ্য। ফাইনালে উঠে প্রতিবারই শিরোপা নিয়ে ফিরেছে তারা। অন্যদিকে উয়েফার টুর্নামেন্টের ফাইনালে উঠে হোসে মরিনহো কখনো রানার্সআপ হননি। এবারের ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে সেভিয়া-রোমা। 

গতকাল হয়েছে ইউরোপা লিগের সেমিফাইনালের সেকেন্ড লেগ। র‍্যামন স্যানচেজ পিজুয়ান স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সেভিয়া-জুভেন্টাস। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। ৬৫ মিনিটে দুসান ভ্লাহোভিচের গোলে এগিয়ে যায় ‘তুরিনের বুড়িরা’। খুব দ্রুত সমতায় ফেরে সেভিয়া। ৭১ মিনিটে সমতাসূচক গোল করেন সুসো। ৯০ মিনিটের খেলা ১-১ গোলে শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৫ মিনিটে এরিক ল্যামেলার গোলে দ্বিতীয় লেগে ২-১ গোলে জয় পায় সেভিয়া। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জিতে সপ্তমবারের মতো ইউরোপা লিগের ফাইনালে পৌঁছায় স্প্যানিশ এই ক্লাব। সর্বশেষ ২০২০ ইউরোপা লিগে ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সেভিয়া। 

আরেক সেমিফাইনালে বে অ্যারেনায় মুখোমুখি হয় লেভারকুসেন-রোমা। দুই দলের সেমিফাইনালের দ্বিতীয় লেগ হয় গোলশূন্য ড্র। এই ম্যাচে বেশ দাপট দেখিয়ে খেলেছিল লেভারকুসেন। ৭২ শতাংশ বল দখলে নিয়ে জার্মানির এই ক্লাব ৬টি শট নিয়েছিল রোমার লক্ষ্য বরাবর। অন্যদিকে লেভারকুসেনের লক্ষ্য বরাবর কোনো শট নিতে পারেনি রোমা। আর দুই লেগ মিলে ১-০ গোলে জিতে ফাইনালে পৌঁছায় মরিনহোর দল। এই নিয়ে ষষ্ঠবারের মতো উয়েফার টুর্নামেন্টের ফাইনালে ওঠেন মরিনহো। এর আগে পোর্তো ও ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেড ও পোর্তোকে জেতান ইউরোপা লিগ। আর তাঁর (মরিনহো) গত মৌসুমের ইউরোপা কনফারেন্স লিগ জিতেছে রোমা। ৩১ মে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ইউরোপা লিগের ফাইনালে খেলবে সেভিয়া-রোমা।

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ