হোম > খেলা > ফুটবল

ফাইনালে ভারতকেই পাচ্ছে অপরাজিত বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নেপাল, ভারতকে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল আগেই উঠে গিয়েছিল সাফের ফাইনাল। শুধু অপেক্ষা ছিল ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে হয়। শেষ পর্যন্ত বয়সভিত্তিক সাফের শিরোপার লড়াইয়ে ভারতকে পাচ্ছে বাংলাদেশ। 

আগেই ফাইনাল নিশ্চিত হওয়ায় বাংলাদেশের কাছে ভুটানের বিপক্ষে আজকের ম্যাচটি ছিল নিয়মরক্ষার। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে একাদশে ৯ পরিবর্তন এনেছিলেন বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু। যার মধ্যে গোলরক্ষক স্বর্ণা রানী মণ্ডল ও উমহেলা মার্মা—এই দুই ফুটবলার বাংলাদেশের সর্বশেষ দুই ম্যাচের একাদশে ছিলেন। 

বেঞ্চের খেলোয়াড়দের নিয়েই ভুটানের বিপক্ষে প্রথমার্ধে জোড়া গোল করে বাংলাদেশ। যেখানে বক্সের মধ্যে সৃষ্ট জটলা থেকে জোরালো শটে ১৮ মিনিটে গোল করেন নুসরাত জাহান মিতু। এরপর ৩০ মিনিটে বাংলাদেশের দ্বিতীয় গোলেও অবদান রাখেন মিতু। মিতুর কর্নার কিক থেকে হেডে গোল করেন ঐশী খাতুন। 

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে দ্রুতই গোলের দেখা পায়। ৫৮ মিনিটে গোল করেন তৃষ্ণা রানী। এরপর ৬২ মিনিটে গোলের হালি পূর্ণ করে বাংলাদেশ। নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন ঐশী খাতুন। শেষ পর্যন্ত ভুটানকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে অপরাজিত হয়েই ফাইনালে পৌঁছাল বাংলাদেশ। 

এর আগে গত ২ ফেব্রুয়ারি কমলাপুরে নেপালকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে জোড়া গোল করেন মোসাম্মত সাগরিকা ও একটি গোল করেন মোসাম্মত মুনকি আক্তার। এরপর ৪ ফেব্রুয়ারি ভারতকে ১-০ গোলে হারিয়েই ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। কমলাপুরে সেই ম্যাচে নির্ধারিত সময়ের অতিরিক্ত ২ মিনিটে জয়সূচক গোল করেছিলেন সাগরিকা। 

 কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ বিকালে ভারত-নেপাল ম্যাচটি ছিল ‘অলিখিত সেমিফাইনাল’। সেই অলিখিত সেমিফাইনালে নেপালকে ৪-০ গোলে হারিয়েছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ নারী দল। ৫৪ ও ৮১ মিনিটে জোড়া গোল করেন নেহা। একটি করে গোল করেন সুলঞ্জনা পাল ও সিনডি রেমরুতপুই কোলনি।

অসম্ভবকে সম্ভব করতে চায় বার্সা

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা