হোম > খেলা > ফুটবল

জিদানকে রোনালদোর কাছে যেতে দিচ্ছেন না স্ত্রী! 

রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর লম্বা সময় ধরে বেকার সময় পার করেছেন জিনেদিন জিদান। বিভিন্ন সময়ে একাধিক ক্লাবকে জড়িয়ে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো ক্লাবের সঙ্গে ঘর বাঁধেননি এই কিংবদন্তি ফরাসি ফুটবল তারকা। 

গত কদিন ধরে জিদানকে ঘিরে শোনা যাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের নাম। গুঞ্জন আছে, সাবেক শিষ্য ক্রিস্টিয়ানো রোনালদো ও রাফায়েল ভারানের সঙ্গে নতুন করে জুটি গড়তে পারেন জিদান। তবে জিদানের ম্যানইউতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন তাঁর স্ত্রী ভেরোনিক জিদান। 

পারফরম্যান্সের কারণে ম্যানইউর ভক্তরা ওলে গুনার সুলশারের ওপর অনেক দিন ধরেই চটে আছেন। সুলশারের জায়গায় নতুন কোচ দেখার অপেক্ষায় আছেন তাঁরা। নতুন চাকরির খোঁজে থাকা জিদানকেও কোচ হিসেবে চেয়েছিলেন অনেকে। এর আগে কোচ হয়ে আসার কথা ছিল আন্তেনিও কন্তেরও। তবে কন্তে টটেনহামে চলে যাওয়ার পর জিদানের ম্যানইউতে আসার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। কিন্তু স্ত্রীর কারণে জিদানের হয়তো আপাতত ইংল্যান্ডে আসা হচ্ছে না। 

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলছে, জিদানের ম্যানইউতে আসার পথে বড় বাধা তাঁর স্ত্রী ভেরোনিক। সংবাদমাধ্যমটি বলছে, ম্যানচেস্টারে জীবনযাপনের যে ধরন, তার সঙ্গে ভেরোনিক অভ্যস্ত নন। যে কারণে তিনি চান ম্যানইউতে কাজ করার বদলে প্রয়োজনে জিদান আরও বিশ্রাম নিন। কিংবা জিদান চাইলে অন্য কোথাও চাকরি খুঁজে নিতে পারেন। স্ত্রীর এই অনড় অবস্থানকে এখন জিদান-রোনালদোর পুনর্মিলনীর পথে বড় বাধা বলে ধরা হচ্ছে।

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ