হোম > খেলা > ফুটবল

বাংলাদেশকে আর্জেন্টিনার শুভকামনা 

১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলা বাংলাদেশকে শুভকামনা জানিয়ে গতকাল সামাজিক মাধ্যমে বিশেষ পোস্ট দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। 

পোস্টে এএফএ লিখেছে, ‘অদম্য শক্তি ও এগিয়ে যাওয়ার চেতনায় ১৪ বছর পর দক্ষিণ এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ জাতীয় দল। বাংলাদেশের এই সাফল্য ভবিষ্যতে অব্যাহত থাকুক, এটাই প্রত্যাশা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের।’

পোস্টে বাংলাদেশের মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশকেও ট্যাগ করেছে এএফএ।গত মে মাসে এএফএর সঙ্গে আঞ্চলিক ব্র্যান্ড পার্টনারশিপ হয়েছে বিকাশ।

গত কাতার বিশ্বকাপ থেকেই আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ফুটবলপ্রেম অন্য মাত্রা পেয়েছে ৷ সেটির সর্বশেষ নির্দশন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমি মার্তিনেজের বাংলাদেশে ঘুরে যাওয়া ৷ এভাবেই দুই দেশের সম্পর্ক গভীর করার সুযোগ করে দিচ্ছে ফুটবল ৷

আর্জেন্টিনার শিরোপার স্মৃতিতে মিশে থাকা সেই রেফারির গল্প

আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে কানসাসে উৎসবের আমেজ

উয়েফা সভাপতিকে ধুয়ে দিয়েছে বিশ্বকাপের ১৩ দল

গোল করে ফুটবলারের ক্ষমা চাওয়ার ঘটনা ভাইরাল

কোচের বাজিতে গোলপোস্টে বাজিমাত

অচেনা কেপ ভার্দে কি চমকে দেবে স্পেনকে

জার্মানির ‘সেভেন আপ’ মনে করাল আর্জেন্টিনার ম্যাচকেও

আট বছর পর বিশ্বকাপে ফিরেই সুইডেনের ৫ গোল

‘শুধু ইরান নয়, আরও অনেকেই এমন ঘটনার শিকার হয়েছে’

আশপাশে কী হচ্ছে, তা নিয়ে চিন্তিত নয় ইরান