হোম > খেলা > ফুটবল

ফাইনালে যেতে না পারলেও ডর্টমুন্ডকে অভিনন্দন জানাবে পিএসজি 

ক্রীড় ডেস্ক 

লিগ জেতার আনন্দ নিয়ে গত সপ্তাহে ডর্টমুন্ড সফরে গিয়েছিল পিএসজি। তবে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্বেলেদের একাই হারিয়ে দেন জাদোন সানচো। সেই হারের ক্ষত ভুলে লুইস এনরিকের শিষ্যদের ফিরতে হবে জয়ে। নয়তো শেষ হয়ে যাবে এই মৌসুমের ট্রেবল জয়ের আশা। 

আজ রাতে নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে বরুসিয়া ডর্টমুন্ডকে শেষ চারের ফিরতি লেগে আতিথেয়তা দেবে পিএসজি। ২০১৯-২০ মৌসুমের পর আবারও ফাইনালে যেতে হলে এই ম্যাচে ২-০ গোলে জিততে হবে ফরাসি চ্যাম্পিয়নদের। আর ড্র করলেই ২০১২-১৩ মৌসুমের ডর্টমুন্ড নিশ্চিত করবে ফাইনাল। 

এমন বাঁচামরার ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে এনরিকেকে বেশ শান্তই দেখাল। পিএসজি কোচ বলেছেন, ‘উদ্দেশ্য হলো ২ গোলে জেতা নয়, শুধু জয়। প্রথমেই আমাদের গোল করা প্রয়োজন এবং ম্যাচটি জেতা।’ 

যদি হারেও, তবু শিষ্যদের ওপর নাখোশ হবেন না এনরিকে। উল্টো প্রতিপক্ষকে অভিবাদন জানাবেন স্প্যানিশ কোচ, ‘আমরা চিন্তা করছি, সেমিফাইনালে খেলা কতটা সৌভাগ্যের। জীবন চলতে থাকবে এবং প্যারিসে সর্বদা বিস্ময়কর সূর্য জ্বলতে থাকবে। যদি হারি তবে আমরা তাদের অভিনন্দন জানাব এবং পরদিনের জন্য জেগে উঠব।’

আর্জেন্টিনার শিরোপার স্মৃতিতে মিশে থাকা সেই রেফারির গল্প

আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে কানসাসে উৎসবের আমেজ

উয়েফা সভাপতিকে ধুয়ে দিয়েছে বিশ্বকাপের ১৩ দল

গোল করে ফুটবলারের ক্ষমা চাওয়ার ঘটনা ভাইরাল

কোচের বাজিতে গোলপোস্টে বাজিমাত

অচেনা কেপ ভার্দে কি চমকে দেবে স্পেনকে

জার্মানির ‘সেভেন আপ’ মনে করাল আর্জেন্টিনার ম্যাচকেও

আট বছর পর বিশ্বকাপে ফিরেই সুইডেনের ৫ গোল

‘শুধু ইরান নয়, আরও অনেকেই এমন ঘটনার শিকার হয়েছে’

আশপাশে কী হচ্ছে, তা নিয়ে চিন্তিত নয় ইরান