হোম > খেলা > ফুটবল

ঠিক হলো ব্যালন ডি’অর ঘোষণার দিনক্ষণ, থাকছে নতুন চমক

ক্রীড়া ডেস্ক    

ঠিক হলো ব্যালন ডি’অর ঘোষণার দিনক্ষণ। ছবি: ফাইল ছবি

ক্লাব ফুটবলের মৌসুম প্রায় শেষ পর্যায়ে। ব্যালন ডি’অর কার হাতে উঠবে এবার, সে আলোচনাও এরই মধ্যে শুরু হয়ে গেছে। স্বীকৃতির পুরস্কার যাঁর হাতে উঠুক, তবে এ পুরস্কার ঘোষণার দিনক্ষণ চূড়ান্ত করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন ও উয়েফা। আগামী ২২ সেপ্টেম্বর দেওয়া হবে চলতি বছরের ব্যালন ডি’অর পুরস্কার।

ব্যালন ডি’অর অনুষ্ঠানে এবার আরও নতুন চমকও রাখছে কর্তৃপক্ষ। পুরুষদের সমান সংখ্যক ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে মেয়েদেরও। ফ্রান্স ফুটবল ম্যাগাজিন ও উয়েফা জানিয়েছে, এ বছর নারী ও পুরুষ খেলোয়াড়দের জন্য সমান সংখ্যক পুরস্কার থাকবে। প্রথমবারের মতো সেরা নারী গোলরক্ষক, সেরা উদীয়মান নারী খেলোয়াড় এবং ক্লাব বা জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা নারী খেলোয়াড়—এই তিনটি নতুন বিভাগ যুক্ত করা হয়েছে।

এর ফলে পুরুষ ও নারী খেলোয়াড়দের জন্য মোট ছয়টি করে পুরস্কার থাকবে। এ ছাড়াও থাকবে ‘সক্রেটিস অ্যাওয়ার্ড’ যা পুরুষ ও নারী উভয়ের জন্য উন্মুক্ত। এই পুরস্কারটি সমাজে সংহতি ও সহানুভূতির প্রচারে ভূমিকার জন্য প্রদান করা হয়। উয়েফা জানিয়েছে, পুরস্কারের জন্য মনোনয়ন তালিকা প্রকাশিত হবে আগস্টের শুরুতে।

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ