হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনার ভোট পাননি ভিনি

৪১ পয়েন্টের ব্যবধানে রদ্রির কাছে হেরে গেছেন ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: এএফপি

২০২৪ ব্যালন ডি’অরের ভোটের ফলাফল; অর্থাৎ পয়েন্ট প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। যেখানে দেখা গেছে, ৪১ পয়েন্টের ব্যবধানে রদ্রির কাছে হেরে গেছেন ভিনিসিয়ুস জুনিয়র।

স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি পেয়েছেন ১১৭০ ভোট। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়ুস পেয়েছেন ১১২৯ ভোট। তালিকায় তিন নম্বরে থাকা ইংলিশ মিডফিল্ডার জুডে বেলিংহাম পেয়েছেন ৯১৭ পয়েন্ট।

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের সাংবাদিকদের মাঝে ৯৯ জন (সিরিয়া ভোট দেয়নি) বেছে নিয়েছেন মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা থেকে পছন্দের শীর্ষ ১০ খেলোয়াড়কে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্ত ও ইতালির স্বনামধন্য ফুটবলার রিপোর্টার ফ্যাবরিজিও রোমানো জানিয়েছে, ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অরের জন্য শীর্ষে রেখেছেন ব্রাজিল, স্পেনের সাংবাদিকেরা। অর্থাৎ ব্যালন ডি’অরের জন্য রদ্রিকে অন্যতম দাবিদার মনে করেনি তাঁর স্বদেশি সাংবাদিক। নিজ দেশের শীর্ষ ভোট পাননি তিনি।

২০২৪ ব্যালন ডি’অরের ভোটের ফলাফল। ছবি: ফ্রান্স ফুটবল

আর্জেন্টিনার সাংবাদিকের ভোটেও রদ্রি আছেন দুই নম্বরে। তবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা সাংবাদিকের ১ নম্বর ভোট পাননি ব্রাজিলের ভিনিসিয়ুসও। ভিনিকে রেখেছে তারা তিন নম্বরে। আর্জেন্টিনার শীর্ষ ভোটটা পেলেন জার্মান তারকা টনি ক্রুস। যিনি তালিকায় ঠাঁই পেয়েছেন সেরা দশের ৯ নম্বরে। ভিনিকে আর্জেন্টিনা ব্যালন ডি’অরের দাবিদার মনে করেনি।

ভোট প্রদানকারী ৪৯ জন সাংবাদিকের তালিকায় শীর্ষে ছিলেন রদ্রি। অন্যদিকে ভিনিসিয়ুসকে শীর্ষে রেখেছিলেন ৩৫ জন সাংবাদিক। ফ্রান্সের আরেক সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, শীর্ষ ১০ জনের তালিকায় সবার ওপরে থাকা খেলোয়াড় প্রতি ভোটে পান ১৫ পয়েন্ট, দুই নম্বরে ১২ পয়েন্ট ও ১০ পয়েন্ট পেয়েছেন তৃতীয় খেলোয়াড়। ক্রম অনুযায়ী চতুর্থ থেকে দশম স্থানের খেলোয়াড়েরা পেয়েছেন যথাক্রমে ৮,৭, ৫,৪, ৩,২ ও ১ পয়েন্ট। মোট পয়েন্ট ৬,৬৩৩।

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ