হোম > খেলা > ফুটবল

ক্ষতিপূরণ দিয়ে কোম্পানির সঙ্গে চুক্তি করল বায়ার্ন

মৌসুম শেষে টমাস টুখেল চলে গেলেও বেশি দিন শূন্য থাকল না অ্যালিয়েঞ্জ অ্যারেনার প্রধান কোচের পদ। সেই পদে ভিনসেন্ট কোম্পানিকে নিয়োগ দিয়েছে বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানদের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন ম্যানচেস্টার সিটির সাবেক বেলজিয়ান ডিফেন্ডার।

২০২২-২৩ মৌসুমে বার্নলিকে চ্যাম্পিয়নশিপ জিতিয়ে প্রিমিয়ার লিগে ফিরিয়েছিলেন কোম্পানি। তবে এক মৌসুম পর আবারও দ্বিতীয় বিভাগে ফিরে গেছে ক্লাবটি। চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়ায় কোম্পানিও ছাড়লেন টার্ফ মুর। বায়ার্নের দায়িত্ব পেয়ে ৩৮ বছর বয়সী কোচ বলেছেন, ‘ক্লাবটির সঙ্গে কাজ করতে পারাটা সম্মানের। বায়ার্ন আন্তর্জাতিক ফুটবলের একটি প্রতিষ্ঠান।’

পারস্পরিক সম্মতিতে বার্নলি ছাড়লেন কোম্পানি। তাঁকে পেতে ইংলিশ ক্লাবটিকে ক্ষতিপূরণ দিতেও রাজি হয়েছে বায়ার্ন। ব্যর্থতায় দায়ে ২০২৩-২৪ মৌসুমের মাঝপথেই টুখেলকে না রাখার সিদ্ধান্ত নেয় বুন্দেসলিগার ক্লাবটি। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে শুরুতে বেশ কয়েকজনের নাম শোনা গিয়েছিল। তবে মৌসুম শেষে কোম্পানির সঙ্গে বায়ার্নের চুক্তির জোর গুঞ্জন শুরু হয়। সেই গুঞ্জনই সত্যি হলো। সিটি কিংবদন্তির সঙ্গে চুক্তির আনুষ্ঠানিক খবরটি এলো আজ রাতে।

বার্নলি প্রিমিয়ার লিগে ২০২৩-২৪ মৌসুম শেষ করেছে ১৯ নম্বরে থেকে। অবনমন অঞ্চলে থাকায় ক্লাবটি আবারও নেমে গেছে চ্যাম্পিয়নশিপে। আর বায়ার্ন ১১ বছর পর হারিয়েছে বুন্দেসলিগা। জার্মান জায়ান্টরা মৌসুম শেষ করেছে তিনে থেকে।

কোম্পানি পেশাদারি ক্যারিয়ার থেকে অবসর নেন ২০২০ সালে, আন্ডারলেখট থেকে। একই বছর বেলজিয়ান ক্লাবটির হয়ে ডাগআউটে অভিষেক তাঁর। পাঁচ বছরের চুক্তিতে ২ বছর পর যোগ দেন বার্নলিতে। তবে চুক্তির তিন বছর বাকি থাকতেই জার্মানি চলে যাচ্ছেন কোম্পানি, যার কারণে ক্ষতিপূরণ দিতে হচ্ছে বায়ার্নকে।

ভিএআর স্টুডিওর দিকে রেফারির বিতর্কিত ইশারা, বিশ্বকাপে নতুন ঝড়

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক: কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আর্জেন্টিনার শিরোপার স্মৃতিতে মিশে থাকা সেই রেফারির গল্প

আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে কানসাসে উৎসবের আমেজ

উয়েফা সভাপতিকে ধুয়ে দিয়েছে বিশ্বকাপের ১৩ দল

গোল করে ফুটবলারের ক্ষমা চাওয়ার ঘটনা ভাইরাল

কোচের বাজিতে গোলপোস্টে বাজিমাত

অচেনা কেপ ভার্দে কি চমকে দেবে স্পেনকে

জার্মানির ‘সেভেন আপ’ মনে করাল আর্জেন্টিনার ম্যাচকেও

আট বছর পর বিশ্বকাপে ফিরেই সুইডেনের ৫ গোল