হোম > খেলা > ফুটবল

 ‘মোরাতা, তুমি এত খারাপ’

ঢাকা: পুরো ম্যাচে ৬৬ শতাংশ বলের দখল রেখেও পর্তুগালের বিপক্ষে ম্যাচ ড্র করেছে স্পেন। ম্যাচে কমপক্ষে তিনটি সুযোগ কাজে লাগাতে পারেননি স্ট্রাইকার আলভারো মোরাতা। গ্যালারি থেকে তাই থেমে থেমে ভেসে এসেছে, ‘মোরাতা, তুমি এত খারাপ!’

করোনা বিরতির পর প্রথমবার দর্শক ফিরেছে স্পেনে। কাল আতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় ১৫০০০ দর্শকের উপস্থিতিতে ইউরোর প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল স্পেন-পর্তুগাল। তবে দর্শক ফেরাটা খুব একটা সুখকর হয়নি দুই দলের জন্য! ম্যাচ চলার সময় দর্শকের ‘দুয়ো’ শুনতে হয়েছে স্পেনের ঘরের ছেলে মোরাতাকে। দর্শকের ‘দুয়ো’ থেকে রক্ষা পাননি ক্রিস্টিয়ানো রোনালদোও।

ম্যাচের আগেও দলের সঙ্গে রোনালদো যখন অনুশীলন করছিলেন, তখনো সমর্থকদের রোষের শিকার হয়েছেন পর্তুগিজ তারকা। তবে দর্শকের ‘দুয়ো’ সবচেয়ে বেশি গেছে স্পেন স্ট্রাইকার মোরাতার ওপর দিয়ে। ম্যাচের ৫০তম মিনিটে স্পেনের হয়ে প্রথম সুযোগ পান মোরাতা। গোলরক্ষক বরাবর দুর্বল শট নিয়ে হতাশ করেন জুভেন্টাস স্ট্রাইকার। এর ৪ মিনিট পর ডি–বক্সের ভেতর থেকে নেওয়া শটটিও লক্ষ্যভ্রষ্ট।

গোলশূন্য ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আবারও গোলবার খুঁজে পেতে ব্যর্থ মোরাতা। বল ক্রসবারে লেগে ফিরে আসে। বারবার ব্যর্থ মোরাতার দিকে দুয়ো ছুড়ে দেন সমর্থকেরা। ম্যাচ শেষে অবশ্য কোচ লুইস এনরিকের সমর্থন পেয়েছেন, ‘এটা খুবই দুঃখজনক যে দর্শকেরা খেলোয়াড়দের লক্ষ্য করেছে। সে (মোরাতা) এটা নিয়ে খুব হতাশ হয়েছে। সে চেষ্টা করেছে, কিন্তু আজ ভাগ্য তার সহায় ছিল না। না হলে বলটা ওভাবে ক্রসবারে লেগে ফেরত আসে না।’

ম্যাচ শেষে ক্ষোভও ঝরেছে এনরিকের কণ্ঠে, আমরা সবাই মাঠে দর্শক ফেরার অপেক্ষায় ছিলাম। তবে ম্যাচের যা হয়েছে সেটা অপ্রত্যাশিত। জাতীয় দল যখন ইউরোর জন্য প্রস্তুত হচ্ছে, তখন আপনি (দর্শকেরা) এসব করছেন?

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ