হোম > খেলা > ফুটবল

ভারতের হারে বাংলাদেশের বিদায়, হামজার হতাশা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

হংকং ম্যাচের আগে বাংলাদেশ দল। ছবি: বাফুফে

হংকংয়ের বিপক্ষে ড্রয়ের পরপরই বাংলাদেশের চোখ চলে যায় ভারত-সিঙ্গাপুর ম্যাচের দিকে। ভারত জিতলেই মূলপর্বে যাওয়ার লড়াইয়ে টিকে থাকত। ঘরের মাঠে ভারত এগিয়েও যায়। কিন্তু সেই আশা চিরতরে নিভিয়ে দেয় সিঙ্গাপুর। গোয়ার ফাতোর্দা স্টেডিয়ামে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। সেই সঙ্গে ভারতের পাশাপাশি বিদায় ঘণ্টা বেজে যায় বাংলাদেশেরও।

হংকংয়ের মাটিতে ড্রয়ে প্রাপ্তির চাইতে তাই বরং হতাশাই বেশি। হামজা চৌধুরীও তা-ই বললেন ম্যাচ শেষে, ‘আমাদের সামনে আবারও কিছু করার মতো ভিত্তি তৈরি হয়েছে, তবে দিন শেষে একটু হতাশা রয়ে গেল।’

চার ম্যাচ শেষে এশিয়ান কাপ বাছাইয়ে ২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে তিনে আছে বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়ে চারে ভারত। হংকং ও সিঙ্গাপুরের সংগ্রহ ৮ পয়েন্ট। মূলপর্বে যাওয়ার লড়াইটা এখন তাদের মধ্যেই।

কাই তাক স্টেডিয়ামে আজ জয় পেলে বাংলাদেশের গল্পটা ভিন্ন হত। বেঁচে থাকত আশা। দলের খেলায় সন্তুষ্ট থাকলেও ফল নিয়ে তাই কাবরেরার আক্ষেপ, ‘দলটা আবারও দুর্দান্ত খেলেছে, দুই ম্যাচেই। স্বাভাবিকভাবে আমাদের মনে হচ্ছে আমরা আরও বেশি পয়েন্ট পাওয়ার যোগ্য ছিলাম, কিন্তু এই উইন্ডো শেষ করেছি এক পয়েন্ট নিয়ে। তবে পয়েন্টের হিসাবের বাইরে গিয়ে বললে, ম্যাচটি ছিল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ