হোম > খেলা > ফুটবল

এক দিনের ব্যবধানে পাঁচ থেকে দুইয়ে আবাহনী

আজকের পত্রিকা ডেস্ক­

গোলের পর মোহাম্মদ ইব্রাহিমের উদ্‌যাপন। ছবি: বাফুফে

শুক্রবার প্রিমিয়ার লিগ ফুটবলে ফকিরেরপুল ইয়াংমেন্সকে হারানোর পর আবাহনীকে চিন্তায় রেখে চারে উঠে যায় বসুন্ধরা কিংস। কিন্তু তাদের সেই অবস্থান এক দিনের মধ্যেই বদলে গেল। আজ চট্টগ্রাম আবাহনীকে ৪-০ গোলে উড়িয়ে এক লাফে পাঁচ নম্বর পজিশন থেকে টেবিলের দুইয়ে উঠে গেল আবাহনী।

আজ ময়মনসিংহে লিগ টেবিলের তলানির দল চট্টগ্রাম আবাহনীকে পেয়ে শুরু থেকেই আক্রমণের পসরা সাজায় মারুফুল হকের শিষ্যরা। যদিও বন্দর নগরীর ক্লাবটি প্রথমার্ধে বেশ রক্ষণাত্মক ফুটবলই খেলেছে। যে কারণে একাধিক সুযোগ তৈরি করেও মাত্র একবার তাদের জালে বল পাঠায় আবাহনী। তাও গোলটি আসে পেনাল্টির সৌজন্যে। বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে স্পট কিক থেকে আবাহনীকে এগিয়ে দেন মোহাম্মদ ইব্রাহিম। এর আগে ঢাকা ডার্বিতেও জয়সূচক গোল করেছিলেন ইব্রাহিম।

দ্বিতীয় সাফল্য পেতেও বেশি অপেক্ষা করতে হয়নি আবাহনীকে। ৫২ মিনিটে এনামুল ইসলাম গাজী ব্যবধান দ্বিগুণ করেন। ৬৬ মিনিটে আবারও ইব্রাহিমের গোল। এবার আর পেনাল্টি নয়, দারুণভাবে চট্টগ্রাম আবাহনীর রক্ষণ গুঁড়িয়ে বল জালে পাঠান তিনি। এ নিয়ে প্রিমিয়ার লিগের চলমান মৌসুমে তিনটি গোল করেছেন এই উইঙ্গার।

নিয়মিত বিরতিতে তিন গোল হজমের পর চট্টগ্রাম আবাহনী অনেকটাই ম্যাচ থেকে ছিটকে যায়। শেষ দিকে তারা আক্রমণ দূরে থাক রক্ষণ নিয়েই বেশি ব্যস্ত হয়ে পড়ে। ৭১ মিনিটে আরেকটি সুযোগের সদ্ব্যবহার করেন আবাহনীর আসাদুল মোল্লা, তাতে স্কোরলাইন দাঁড়ায় ৪-০।

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ