হোম > খেলা > ফুটবল

দেম্বেলে ব্যালন ডি’অর জেতায় ক্ষুব্ধ ইয়ামালের বাবা

ক্রীড়া ডেস্ক    

ইয়ামালকে পেছেন ফেলে সম্মানজনক পুরস্কারটি জিতেছেন ডেম্বেলে। পিএসজির হয়ে দুর্দান্ত একটি মৌসুম পার করেছেন তিনি। ছবি: সংগৃহীত

লামিনে ইয়ামালকে পেছনে ফেলে ২০২৫ ব্যালন ডি’অর জিতেছেন উসমান দেম্বেলে। যেটা মেনে নিতে পারছেন না ইয়ামালের বাবা মুনির নাসরাউই। ফরাসি ফরোয়াডের্র ব্যালন ডি’অর জয়কে ফুটবলের জন্য নৈতিক ক্ষতি বলে মনে করছেন তিনি।

নাসরাউইয়ের মতে, ব্যালন ডি’অর জয়ের যোগ্য দাবিদার ছিল ইয়ামাল। এই মুহূর্তে ১৮ বছর বয়সী ফুটবলারের কোনো প্রতিদ্বন্দ্বি দেখছেন না তিনি। তাই দেম্বেলের ব্যালন ডি’অর জেতাকে স্বাভাবিক মনে হচ্ছ না নাসরাউইয়ের কাছে। যদিও তাঁর বিশ্বাস, পরের বছর সম্মানজনক পুরস্কারটি জিতবে তাঁর ছেলে।

এল চিরিংগুইতোকে নাসরাউই বলেন, ‘আমি মনে করি ফুটবলের জন্য এটা সবচেয়ে বড় ক্ষতি। আমি বলব না ব্যালন ডি’অর চুরি হয়েছে। তবে একজন মানুষের জন্য এটা নৈতিক ক্ষতি। কারণ আমি বিশ্বাস করি যে লামিনে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়। এখন পর্যন্ত সে অনেক পার্থক্য তৈরি করেছে। আমার ছেলে বলে নয়, বরং সে বিশ্বের সেরা খেলোয়াড়। আমার মনে হয় তাঁর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ইয়ামাল ইয়ামালই। এটা বলতেই হবে যে এখানে খুব অদ্ভুত কিছু ঘটেছে। স্পেনের সকলকে শুভেচ্ছা। পরের বছর স্পেনের কেউ এটা জিতবে।’

গত মৌসুমে ট্রেবল জেতে পিএসজির। চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিতে ইতিহাস বদলে দেওয়া মৌসুমটাতে প্যারিসের ক্লাবটির সাফল্যের অন্যতম রূপকার ছিলেন দেম্বেলে। সেবার ৩৫ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৬টি। হয়েছেন মৌসুমে পিএসজির সর্বোচ্চ গোলদাতা। তাই ব্যালন ডি’অর জেতার দৌঁড়ে সবার সামনেই ছিলেন দেম্বেলে। বেশকিছু গণমাধ্যমের জানিয়েছিল, এই ফুটবলারের ব্যালন ডি’অর জেতা কেবলমাত্র সময়ের ব্যাপার। ফ্রান্সের থিয়েটার দ্যু শাতলে গতকাল রাতের জমকালো অনুষ্ঠানে হতাশ হতে হয়নি দেম্বেলেকে।

চ্যাম্পিয়নস লিগ জিততে না পারলেও গত মৌসুমে বার্সেলোনার অর্জনও কম নয়। লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জেতে কাতালানরা। জায়ান্টদের ঘরোয়া ট্রেবল জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন ইয়ামাল। ১৮ গোলের বিপরীতে ২১টি অ্যাসিস্ট রয়েছে তাঁর নামের পাশে। গোলে অবদানের চেয়েও মাঠে দারুণ খেলার কারণেই বেশি সুনাম কুড়িয়েছেন ইয়ামাল। অসাধারণ কারিকুরিতে ইতোমধ্যে নিজের জাত চিনিয়েছেন এই তরুণ তুর্কি। ২০২৫ ব্যালন ডি’অরের লড়াইয়ে তাই এগিয়ে ছিলেন ইয়ামাল।

ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে অবশ্য খালি হাতে ফিরতে হয়নি। টানা দ্বিতীয়বারের মতো কোপা ট্রফি জিতেছেন এই স্প্যানিশ ফুটবলার। তাতে অবশ্য খুশি হতে পারছেন না তাঁর বাবা। দেম্বেলের পরিবর্তে ইয়ামালের হাতে ব্যালন ডি’অরের ট্রফি দেখতে চেয়েছিলেন তিনি।

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ