হোম > খেলা > ফুটবল

এমবাপ্পেকে ‘বিশ্রাম’ দিয়ে জিতল ফ্রান্স, নরওয়ের নায়ক হালান্ড

ফান্সের তো বটেই, রিয়াল মাদ্রিদেরও বড় সম্পত্তি কিলিয়ান এমবাপ্পে। তাঁকে রক্ষা করার একটা আলাদা ব্যাপার তো থাকেই। তার জন্য ২৫ বছর বয়সী তারকাকে ‘বিশ্রাম’ দিয়েছিল ফ্রান্স। দলের নিয়মিত অধিনায়ক একাদশে না থাকলেও কেভিন ডি ব্রুইনার বেলজিয়ামকে হারিয়েছে ফ্রান্স। 

ঘরের মাঠে গত রাতে উয়েফা নেশনস লিগে দিদিয়ের দেশমের দল জিতেছে ২-০ গোলে। ২৯ মিনিটে র‍্যান্ডাল কোলা মুয়ানি এগিয়ে দেন ফ্রান্সকে। ৫৭ মিনিটে এনগোলো কান্তের পাসে ব্যবধান দ্বিগুণ করেন ওসমানে দেম্বেলে। 

এমবাপ্পের কোনো চোট ছিল না। তার পরও আন্তর্জাতিক বন্ধে কোনো প্রকার চোট যাতে না পান, তার জন্য শুরুতে বিশ্রামে ছিলেন তিনি। ফরাসি ফরোয়ার্ড মাঠে নামেন ৬৭ মিনিটে, মুয়ানির পরিবর্তে। গত আট ম্যাচে ওপেন প্লেতে ফ্রান্স গোল করল দুটি, দুটিই বেলজিয়ামের বিপক্ষে। 

আগের ম্যাচে ইতালির কাছে প্যারিসে ৩-১ গোলে হেরেছিল ফ্রান্স। নেশনস লিগের ‘বি’ গ্রুপে জয়রথ ছুটছে আজ্জুরিদের। গত রাতে লুসিয়ানো স্পেলেত্তির দল বুদাপেস্টে ২-১ গোলে হারিয়েছে ইসরায়েলকে। 

‘জি’ গ্রুপে নরওয়ে অসলোতে ২-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে। নরওয়ের জয়ের নায়ক আর্লিং হালান্ড। ৮০ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার। ৮৩ মিনিটে ভিএআরে আরেকটি গোলও বাতিল হয় নরওয়ের। তার আগ পর্যন্ত ম্যাচটি প্রথমার্ধে ১-১ সমতায় ছিল। 

‘এইচ’ গ্রুপে মুহাম্মেদ করিমের হ্যাটট্রিকে তুরস্ক ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে আইসল্যান্ডকে। হ্যাটট্রিক পেয়েছেন বেনিয়ামিন সেসকোও। তাঁর নৈপুণ্যে কাজাখস্তানকে ৩-০ গোলে হারিয়েছে স্লোভেনিয়া। এটি সেসকোর প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিক।

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ