হোম > খেলা > ফুটবল

শিরোপা উদ্‌যাপন করতে গিয়ে রেফারি আজীবন নিষিদ্ধ

মাঠের কোনো সিদ্ধান্তে রেফারির ওপর ফুটবলারদের ক্ষোভ ঝাড়ার ঘটনা দেখা যায় হরহামেশাই। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের ব্যঙ্গ-বিদ্রূপ তো আছেই। তবে রেফারি নিষিদ্ধ হওয়ার মতো ঘটনা খুব কমই ঘটে। নেদারল্যান্ডসের জ্যান স্মিট নিষিদ্ধ হয়েছেন চ্যাম্পিয়ন দলের শিরোপা উদ্‌যাপন করতে গিয়ে। 

চলতি সপ্তাহের রোববার চতুর্থ ডিভিশন চ্যাম্পিয়নশিপের সেন্ট জর্জ ও এসভি ডি ভ্যালকেন মুখোমুখি হয়েছে। স্মিট সেই ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন। অতিরিক্ত সময়ে সেন্ট জর্জ গোলরক্ষক ডেভ ল্যান জয়সূচক গোল করেন। ম্যাচ শেষে সেন্ট জর্জের উদ্‌যাপনে যোগ দিয়েছেন স্মিট।

ডাচ রেফারি মঞ্চে উঠে ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ গান গেয়েছেন ও চ্যাম্পিয়নশিপের বাটি উঁচিয়ে ধরেছেন। নেদারল্যান্ডসের স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, এসভি ডি ভ্যালকেন অভিযোগ দায়ের করেছে ও রয়্যাল ডাচ ফুটবল ফেডারেশন (কেএনভিবি) তাতে সাড়া দিয়েছে। কেএনভিবি স্মিটকে জানিয়ে দিয়েছে যে আর কোনো ম্যাচে রেফারির দায়িত্ব পালন করতে পারবেন না। 

এই সিদ্ধান্তে স্মিট অবশ্য একমত হতে পারেননি। নেদারল্যান্ডসের এনএইচ নিউজকে ডাচ রেফারি বলেন, ‘আমি শুধু গানই গেয়েছি। চ্যাম্পিয়নশিপের বাটিটা এরপর উঁচিয়ে ধরেছি। সেটাই একমাত্র বিষয়। আমি খুব দুঃখ প্রকাশ করেছি।’ শুধু তা-ই নয়, স্মিট নাকি সেই ম্যাচে ১৫ মিনিটের কম অতিরিক্ত সময় দিয়েছেন বলে ডাচ সংবাদমাধ্যমে জানা গেছে। এসবি ডি ভ্যালকেনকে ৮ খেলোয়াড় নিয়ে খেলতে হয়েছে। কারণ, সেই ম্যাচে তিন লাল কার্ড দেখেছে দলটি।

অসম্ভবকে সম্ভব করতে চায় বার্সা

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা