হোম > খেলা > ক্রিকেট

চাপ সামলে সৌম্য-মিরাজের ফিফটি

ক্রীড়া ডেস্ক    

শট খেলছেন মিরাজ। ক্রিইনফো ফাইল ছবি

ওপেনার সৌম্য সরকার ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের জুটিতে শুরুর ধাক্কা সামলে উঠেছে বাংলাদেশ। তৃতীয় উইকেটে ১১০ রানের জুটি গড়ার পথে দুজনে পেয়েছেন ফিফটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০.৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১১৯ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন সৌম্য (৫১), সঙ্গে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (৫১)।

এর আগে তিন বলের ব্যবধানে ওপেনার তানজিদ হাসান তামিম ও উইকেটরক্ষক লিটন দাসকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দুজনই ফেরেন ডাক মেরে। ২,৪ ও ০—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এই হলো লিটনের রান। ব্যাটিংয়ে অধরাবাহিকতার বৃত্তে আটকে পড়া বাংলাদেশ উইকেটরক্ষক আজ আবারও উইকেট দিয়েছেন বাজে শট খেলে।

পেসার আলজারি জোসেফের আউটসাইড অফের বল খোঁচা মেরে স্লিপে ব্রেন্ডন কিংয়ের হাতে বন্দী ফেরেন লিটন। উইকেটে টিকেছিলেন মাত্র ২ বল। এর আগে পুল করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ তুলে দেন তানজিদ।

ডাক মেরে ফিরতে পারতেন সৌম্য। আলজারির করা ইনিংসের চতুর্থ বলে ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু স্লিপে সেই সহজ ক্যাচ ছেড়ে দেন কিং। আলজারি সেই উইকেট না পেলেও তৃতীয় ওভারে করেন জোড়া শিকার।

হোয়াইওয়াশ এড়াতে এই ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। হারলে ২০১৪ সালের পর উইন্ডিজে হবে হোয়াইটওয়াশ।

পাকিস্তান সিরিজ নিয়ে চিন্তা নেই বিসিবির

‘শান্ত একজন অসাধারণ অধিনায়ক’

আইপিএল শেষেই শুরু ভারত-আফগানিস্তান সিরিজ

‘বিশ্বকাপে না খেলায় সবারই মন খারাপ, অস্বীকার করার কিছু নেই’

ভারত সেমিফাইনালে ওঠার পর তোপের মুখে আমির

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তা

বিশ্বকাপে ভরাডুবিতে পাকিস্তানি ক্রিকেটারদের কঠিন শাস্তি

কাশ্মীরের ইতিহাস গড়ে ভারতীয় দলে কড়া নাড়ছেন নবি

অবশেষে দেশে মুশফিক

‘এটা আইপিএল না, মনে রাখুন এটা একটা বিশ্বকাপ’