হোম > খেলা > ক্রিকেট

এক শও করতে পারল না সাকিব-গেইলের বরিশাল

তারকাবহুল দল নিয়ে ১০০ রানও করতে পারল না ফরচুন বরিশাল। সাকিব আল হাসান-ক্রিস গেইলদের ব্যাটিং ব্যর্থতার দিনে কুমিল্লা ভিক্টোরিয়ানসের ১৫৮ রানের জবাবে বরিশাল অলআউট হয়েছে ৯৫ রানে। দারুণ ছন্দে থাকা কুমিল্লা জিতেছে ৬৩ রানে। 

টানা দুই জয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে কুমিল্লা। আর টানা দুই হারে বরিশাল নেমে গেছে তলানিতে। 

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রান তোলে কুমিল্লা। জবাবে ১৭.৩ ওভারে গুটিয়ে যায় বরিশাল। 

আগে ব্যাট করতে নেমে ৩৩ রানের জুটি গড়েন কুমিল্লার দুই ওপেনার। ১৯ রান করা ক্যামেরুন ডেলপোর্টের বিদায়ে ভাঙে এ জুটি। ৬ রানের বেশি যোগ করতে পারেননি ফাফ ডু প্লেসিও। দলীয় ৭১ রানে ফিরে যান অধিনায়ক ইমরুল কায়েস। তাঁর ব্যাট থেকে আসে ১৫ রান। এক প্রান্ত আগলে রাখা মাহমুদুল হাসান জয়ের সঙ্গে জুটি গড়েন মুমিনুল হক। দলীয় ১১৫ রানে ফেরেন জয়। ৩৫ বলে ৪৮ রান আসে তাঁর ব্যাট থেকে। ১৭ রান করে আউট হন মুমিনুল। শেষ দিকে আফগান অলরাউন্ডার করিম জানাতের অপরাজিত ১৬ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংসে ১৫৮ রানের পুঁজি পায় কুমিল্লা। 

জবাব দিতে নেমে নাজমুল হোসেন শান্ত এক প্রান্ত আগলে রাখলেও বাকিরা ছিলেন আসা-যাওয়ায় ব্যস্ত। রানের খাতা খোলার আগেই ফেরেন ওপেনার সৈকত আলী। দারুণ বোলিং করা নাহিদুল ইসলামের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন বরিশালের অধিনায়ক সাকিব (১)। আগ্রহের কেন্দ্রে থাকা ক্রিস গেইল করেন ৭ রান। শান্ত ৩৬ রান করলেও বাকিদের ব্যর্থতায় বরিশাল থামে ৯৫ রানে। ৫ রান ৩ উইকেট নেন নাহিদুল। ম্যাচসেরাও হয়েছেন তিনি। 

সংক্ষিপ্ত স্কোর

কুমিল্লা ভিক্টোরিয়ানস
২০ ওভারে ১৫৮ /৭ 
জয় ৪৮, করিম ২৯ *
ব্রাভো ৩/৩০, সাকিব ২/২৫ 

ফরচুন বরিশাল
১৭.৩ ওভারে ৯৫ অলআউট
শান্ত ৩৬, হৃদয় ১৯ 
নাহিদুল ৩/৫, তানভীর ২/১৯ 

ফল: কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬৩ রানে জয়ী

ম্যাচসেরা: নাহিদুল (কুমিল্লা ভিক্টোরিয়ানস) 

স্যামসনের ‘নির্লোভ’ মানসিকতায় মুগ্ধ সাবেক পাকিস্তানি অধিনায়ক

ভারতের কাছে ওয়েস্ট ইন্ডিজের হারের কারণ কী

পাকিস্তান সিরিজ নিয়ে চিন্তা নেই বিসিবির

‘শান্ত একজন অসাধারণ অধিনায়ক’

আইপিএল শেষেই শুরু ভারত-আফগানিস্তান সিরিজ

‘বিশ্বকাপে না খেলায় সবারই মন খারাপ, অস্বীকার করার কিছু নেই’

ভারত সেমিফাইনালে ওঠার পর তোপের মুখে আমির

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তা

বিশ্বকাপে ভরাডুবিতে পাকিস্তানি ক্রিকেটারদের কঠিন শাস্তি

কাশ্মীরের ইতিহাস গড়ে ভারতীয় দলে কড়া নাড়ছেন নবি