হোম > খেলা > ক্রিকেট

সেমিফাইনালে হেরে স্যামসনের ক্যাচ মিসের আক্ষেপ ব্রুকের

ক্রীড়া ডেস্ক    

সেমিফাইনালে হেরে গেলে দলকে নিয়ে গর্বিত হ্যারি ব্রুক। ছবি: এএফপি

শুরুর দিকে একবার ক্যাচ দিয়েছিলেন সঞ্জু স্যামসন। জফরা আর্চারের বলে মিড অনে ভারতীয় এই ওপেনারের সহজ ক্যাচ ফেলেছিলেন হ্যারি ব্রুক। মুম্বাইয়ে ভারতের বিপক্ষে সেমিফাইনালে হারের পর ইংল্যান্ড অধিনায়ক ব্রুক স্বীকার করে নিলেও ওই ক্যাচ মিসের মাশুল দিতে হয়েছে তাঁদের।

ওই সময় স্যামসন আউট হয়ে গেলে তাঁর ৪২ বলে ৮৯ রানের ইনিংস খেলা হয় না। তাতে ভারতের রানও হয়তো ২৫০‍+ হয় না। ভারতের রান আর কিছু কম হলেই মনস্তাত্ত্বিক চাপটাও কম হতে পরে রান চেজ করতে আসা ইংলিশ ব্যাটারদের ওপর। সব মিলিয়ে হ্যারি ব্রুকের উপলব্ধি, ‘আমি স্বীকার করছি যে স্যামসনের ক্যাচ মিস করাটা আমার বড় ভুল ছিল। ফিল্ডিংয়ে আমরা যথেষ্ট ভালো ছিলাম না। আমরা পরিকল্পনার সঠিক প্রয়োগ করতে পারিনি, আর ভারতের বিপক্ষে এমন ভুল করা চলে না।’

চাপের মুখেও দুর্দান্ত ব্যাটিং করা বেথেলের প্রশংসাও করলেন ব্রুক, ‘ বেথেল একদম অবিশ্বাস্য ছিল, সে ভবিষ্যতে অনেক বড় মাপের খেলোয়াড় হবে। প্রথম বল থেকেই সে যেভাবে খেলেছে, তা পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে সে কী করতে পারে। আমাদের টুর্নামেন্ট ভালো কেটেছে, আমরা যেভাবে খেলেছি তার জন্য আমাদের গর্বিত হওয়া উচিত।’

আর ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বললেন, ‘অবিশ্বাস্য এক অনুভূতি। ভারতে খেলা এবং এমন একটি অবিশ্বাস্য দলকে নেতৃত্ব দেওয়া দারুণ ব্যাপার। স্যামসন জানতেন তাকে কী করতে হবে। দলের তার কাছ থেকে এমন পারফরম্যান্সের প্রয়োজন ছিল এবং এটি পাওনা ছিল।’

ভারতকে ভয় ধরিয়ে দিয়েও ফাইনালে ওঠা হলো না ইংল্যান্ডের

ফর্মে না থেকেও পাকিস্তান সিরিজের দলে লিটন, ফিরেছেন আফিফ

বিশ্বকাপ ব্যর্থতায় নেতৃত্ব হারালেন রশিদ খান

‘বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে বলে পাকিস্তান এমন দল দেয়নি, তাদের পরিকল্পনা ভিন্ন’

হোটেলে নারী কর্মীর সঙ্গে বাজে আচরণের শাস্তি পেলেন পাকিস্তানি ক্রিকেটার

বাংলাদেশ সিরিজের দল নিয়ে পাকিস্তানকে ধুয়ে দিলেন আমির

এখনো ভারতে আটকা ওয়েস্ট ইন্ডিজ, কাঁদছেন কোচ

‘বাংলাদেশ সিরিজে এমন আজেবাজে সিদ্ধান্ত পাকিস্তান বোর্ড কীভাবে নিল’

ইংল্যান্ডকে ‘বিপজ্জনক’ দল হিসেবেই দেখছে ভারত

রেকর্ড সেঞ্চুরি গড়া নিউজিল্যান্ডের ক্রিকেটারের ব্যাটিংয়ে হতভম্ব শচীন