হোম > খেলা > ক্রিকেট

পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা

ক্রীড়া ডেস্ক    

বান্ধবীর সঙ্গে ভারতের পতাকা গায়ে জড়িয়ে উদযাপন করতে গিয়ে তোপের মুখে হার্দিক পান্ডিয়া। ছবি: সংগৃহীত

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম তো বটেই, ৮ মার্চ পুরো ভারতই সেজেছিল উৎসবের বর্ণিল সাজে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৬ রানে জয়ের পর উদযাপন শুরু করে দেন সূর্যকুমার যাদব-হার্দিক পান্ডিয়ারা। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতের পতাকা নিয়ে উদযাপন করতে গিয়ে তোপের মুখে পড়েন পান্ডিয়া। ভারতীয় এই তারকা অলরাউন্ডারের বিরুদ্ধে পতাকা অবমাননার অভিযোগে মামলা হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উদযাপনের সময় ভারতীয় পতাকা বাঁধা ছিল হার্দিক পান্ডিয়ার পিঠে। এক সময় পতাকাসহ মোদি স্টেডিয়ামের ঘাসে শুয়ে পড়েন তিনি। ওয়াজিদ খান নামে পুনের এক উকিল শিবাজি নগর থানায় পান্ডিয়ার বিরুদ্ধে পতাকা অবমাননার অভিযোগপত্র দায়ের করেছেন। এফআইআর দায়েরের প্রথম ধাপ হিসেবে ওয়াজিদ এই কাজ করেছেন বলে শিবাজি নগর থানার এক পুলিশ কর্মকর্তা গতকাল এনডিটিভিকে নিশ্চিত করেছেন।

ভারতের পতাকা নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পান্ডিয়ার উদযাপনের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। তারকা অলরাউন্ডারের বিপক্ষে মামলার ব্যাপারে ওয়াজিদ বলেন, ‘টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে হার্দিক পান্ডিয়া তার বান্ধবীর সঙ্গে নাচছিলেন। তাঁর (পান্ডিয়া) পিঠে জাতীয় পতাকা বাঁধা ছিল। উদযাপনে এতটাই মগ্ন ছিলেন যে তিনি জাতীয় পতাকা গায়ে জড়িয়ে বান্ধবীর সঙ্গে শুয়েছিলেন। আমার মতে এটা জাতীয় পতাকার প্রতি অপমান।’

পতাকা অবমাননার ব্যাপারে শিবাজি নগর থানায় ওয়াজিদ অভিযোগপত্র দায়ের করতে গেলেও প্রথমে তা পুলিশ গ্রহণ করতে চায়নি। পরে পুনের উকিল যুক্তি দেখিয়ে থানায় মামলা-মোকদ্দমার কার্যক্রম শুরু করেন। ওয়াজিদ বলেন, ‘‘১৯৭১ সালের জাতীয় পতাকা আইনের ধারা ২ অনুযায়ী আমাদের জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা উচিত। কিন্তু পান্ডিয়ার বিরুদ্ধে যখন শিবাজি নগর থানায় অভিযোগ করতে গিয়েছিলাম, তারা বলেছিল, ‘ঘটনাটি এখানে ঘটেনি। অন্য কোথাও ঘটেছে।’ তখন আমি বললাম, ‘জাতীয় পতাকা পুরো দেশের প্রতীক। তাই শিবাজি নগর থানাতেও অভিযোগ করতে পারি।’ তারা আমার অভিযোগ গ্রহণ করেছে এবং আমাকে একটি কপি দিয়েছে। এখন দেখা যাক কী হয়।’’

বার্বাডোজে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পর ভারতের পতাকা গায়ে জড়িয়ে ছবি তুলেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। চ্যাম্পিয়ন হওয়ার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন রোহিত-কোহলি। আহমেদাবাদে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন হওয়ার পর একই রকম দৃশ্যের অবতারণা করেন সূর্যকুমার যাদব ও পান্ডিয়া। তবে পতাকা গায়ে জড়িয়ে শুয়ে পড়ার কারণেই মূলত তোপের মুখে পড়েন পান্ডিয়া।

সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে অনেকগুলো প্রথমের রেকর্ড গড়েছে ভারত। প্রথম দল হিসেবে সর্বোচ্চ তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা, স্বাগতিক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন, টানা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন-এই তিন কীর্তি গড়েছে তারা। ৪ ওভারে ১৫ রানে ৪ উইকেট নিয়ে ফাইনালসেরা হয়েছেন জসপ্রীত বুমরা। টুর্নামেন্টসেরার পুরস্কার পেয়েছেন সঞ্জু স্যামসন। ৫ ম্যাচে ৮০.২৫ গড় ও ১৯৯.৩৭ স্ট্রাইকরেটে করেন ৩২১ রান। আর সদ্য শেষ হওয়া বিশ্বকাপে পান্ডিয়া ২৭.১২ গড় ও ১৬০.৭৪ স্ট্রাইকরেটে করেন ২১৮ রান। দুটি ফিফটি করেছেন। বোলিংয়ে ৮.৮১ ইকোনমিতে নেন ৯ উইকেট।

বাংলাদেশের সিরিজ জয়ের হাতছানি

১০০ বলের ক্রিকেটেও কোটিপতি মোস্তাফিজ

বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তান কোচকে বরখাস্তের দাবি

টেস্টের ১৫০ বছর পূর্তির ম্যাচে থাকছেন এক বিশেষ অতিথি

বিপিএলে রেকর্ড বোলিংয়ে বর্ষসেরা পুরস্কার পেলেন তাসকিন

‘বাংলাদেশের কাছে পাকিস্তানের এমন ভরাডুবি হবে, আগেই জানতাম’

আইসিসির শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ও দুই কর্মকর্তা

পাকিস্তানকে কাঁপিয়ে দেওয়া রানাকে নিয়ে আইসিসির পোস্ট

‘পাকিস্তানকে মজা করে পিটিয়েছে বাংলাদেশ’

ওয়াকারের পরামর্শ কতটা কাজে দিচ্ছে রানার