হোম > রাজনীতি

বিজয়ের মাস নিয়ে সংবাদমাধ্যমগুলো সেল্ফ সেন্সরশিপ করেছে কিনা, প্রশ্ন সিপিবি নেতা প্রিন্সের

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। ফাইল ছবি

বিজয়ের মাসে অধিকাংশ পত্রিকা ও টেলিভিশনগুলোর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

ওই ফেসবুক পোস্টে রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে অধিকাংশ পত্রিকা ও টেলিভিশনগুলোর ভূমিকা দেখছি। গত বছরের বিজয়ের মাসের, আর এবারের ভূমিকা দেখুন। ছিঃ!’

এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে বাংলাদেশ ছাত্র ইউনিয়েনের সাবেক এই সভাপতি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিগত দিনে দেখতাম, বিভিন্ন পত্রিকা বিজয়ের মাসের প্রথম দিনে একটি কলাম ঝুলাত, এরপর প্রত্যেক দিন কোনো না কোনো মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরত। তবে এবার অধিকাংশ পত্রিকায় সেটি দেখছি না। এ ছাড়া বিভিন্ন টেলিভিশনে বিজয়ের মাসের কাউন্টডাউন করত। এবার সেটা আমরা দেখতে পাচ্ছি না। সে জন্যই আমি এই প্রশ্ন তুললাম।’

বিজয়ের মাস নিয়ে সংবাদমাধ্যমগুলোর নীরব ভূমিকার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সেটা সংবাদমাধ্যমগুলোর কাছেই জানতে চাই। অতীতে তাঁরা যেটি করেছে সেটাতে কি তাঁদের বিশ্বাস নেই। নাকি সরকারের চাপে করেছিল। আর এবার কি সরকার তাঁদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে? নিষেধাজ্ঞা আরোপ না করলে তাঁরা সেল্ফ সেন্সরশিপ করেছে কি না?’

তিনি আরও জানান, বিজয়ের মাস উপলক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ১ ডিসেম্বর সারা দেশে পতাকা মিছিল করেছে। মাসব্যাপী দলটির কর্মসূচী চলছে। বিজয়ের মাস প্রতিবছরের মতোই পালন করছে দলটি।

বিরোধী দলকে ডেপুটি স্পিকার অফার করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণহত্যার বিচার ও সংস্কার বাস্তবায়নে এনসিপির দুই কমিটি গঠন

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

অধিকাংশ ‘না’ ভোট লাঙ্গলের: জি এম কাদের

রাষ্ট্রপ্রধানদের হত্যার প্রবণতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন: জামায়াত আমির

ইসরায়েলের শক্তির উৎস সারা বিশ্বের মানুষ জানে: এ টি এম আজহার

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জাতীয় স্বার্থে আমরা ঐকমত্যে থাকব: সালাহউদ্দিন আহমদ

গতানুগতিক বিরোধী দল হিসেবে সংসদে ফাংশন করতে চাই না: শফিকুর রহমান

নারী-শিশু নির্যাতনের ঘটনা প্রমাণ করে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে: জামায়াতের মহিলা বিভাগ