হোম > রাজনীতি

আর কত মানুষ মরলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন—জামায়াত এমপির প্রশ্ন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকা-১২ আসনের জামায়াত দলীয় এমপি সাইফুল আলম মিলন। ছবি: সংগৃহীত

‘এবারের ঈদ যাত্রা স্বস্তিমূলক ছিল’—সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের এমন বক্তব্যের সমালোচনা করেছেন ঢাকা-১২ আসনের জামায়াত দলীয় এমপি সাইফুল আলম মিলন। তিনি প্রশ্ন করেছেন, ‘আর কত লোক মারা গেলে তিনি (সড়ক পরিবহন মন্ত্রী) অস্বস্তিবোধ করবেন?’

আজ সোমবার জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ প্রশ্ন করেন জামায়াতের এ এমপি।

সাইফুল আলম বলেন, গতকাল (রোববার) সড়ক পরিবহন মন্ত্রী ঈদ যাত্রা সম্পর্কে বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ঈদ যাত্রায় স্বস্তি ছিল। কিন্তু ঈদ যাত্রার স্বস্তিটা আপনাদের সামনে বলতে চাই।

তিনি বলেন, বিআরটিএ-এর প্রতিবেদন অনুযায়ী ঈদ যাত্রায় ১৭০ জন মারা গেছে। যাত্রীকল্যাণ সমিতির প্রতিবেদন অনুযায়ী ৩৭০ জন। এরপর আমরা দেখলাম দৌলতদিয়ায় একটা আস্ত বাস পানির নিচে চলে গেল। আমাদের সড়কমন্ত্রী বলল স্বস্তির যাত্রা ছিল। আমার প্রশ্ন হল—আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তিবোধ করবেন?

প্রসঙ্গত গত রোববার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে ঈদযাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বস্তিদায়ক হয়েছে বলে দাবি করেন শেখ রবিউল আলম।

দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনার কথা উল্লেখ করে জামায়াতের এমপি সাইফুল আলম মিলন বলেন, দৌলতদিয়ায় এত মারা গেল কিন্তু সড়ক পরিবহন মন্ত্রী গেলেন না। ওখানে যারা মারা গেছেন তাদের মাত্র ২৫ হাজার টাকা. . জীবনের মূল্য মাত্র ২৫ হাজার টাকা! আহতদের জন্য ১৫ হাজার টাকা।

জামায়াতের এ এমপি বলেন, সড়ক পরিবহন মন্ত্রী একটি বিবৃতি দিলেন। আমরা তো ওয়েস্ট মিনিস্টার সংসদীয় ফলো করি। ব্রিটেন হলে তো তিনি এতক্ষণে পদত্যাগ করতেন। সড়ক পরিবহন মন্ত্রী পদত্যাগের করবেন কিনা? তিনি পদত্যাগের চিন্তা করবেন কিনা?

গুরুত্বপূর্ণ সংস্কার অকার্যকর না করার আহ্বান শিশির মনিরের

ইলিয়াস আলী কোথায়—সংসদে জানতে চাইলেন তাঁর স্ত্রী

সংরক্ষিত নারী আসনের ভোটে জোটে যাবেন না রুমিন ফারহানা

ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

৬ মাসের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচনসহ ৫ দাবি এনসিপির

জেন-জিরা বাহাত্তরের সংবিধান চায় না: হান্নান মাসউদ

পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন নাহিদ ইসলাম

সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা আজ

প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান