হোম > রাজনীতি

গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোস্তফা মোহসীন মন্টু

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (১৫ জুন) বিকেল ৫টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

গণফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি আজকের পত্রিকাকে বলেন, মোস্তফা মোহসীন মন্টু দীর্ঘদিন ধরে ফুসফুস সংক্রমণে ভুগছিলেন। দুই মাস ধরে তিনি চিকিৎসার জন্য একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

মোস্তফা মোহসীন মন্টু মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। ছাত্র রাজনীতি শেষে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়। প্রথমে যুবলীগের চেয়ারম্যান হন। পরে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

১৯৯২ সালে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হওয়ার পরে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগ দেন। পরে দলটির সাধারণ সম্পাদক হন। সর্বশেষ সম্মেলনে দলের সভাপতি নির্বাচিত হন মন্টু। ১৯৮৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-৩ আসন থেকে এমপি হয়েছিলেন মোস্তফা মোহসীন মন্টু। ১৯৯১ সালে দলীয় মনোনয়ন পেয়েও পরাজিত হন।

বিরোধী দলকে ডেপুটি স্পিকার অফার করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণহত্যার বিচার ও সংস্কার বাস্তবায়নে এনসিপির দুই কমিটি গঠন

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

অধিকাংশ ‘না’ ভোট লাঙ্গলের: জি এম কাদের

রাষ্ট্রপ্রধানদের হত্যার প্রবণতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন: জামায়াত আমির

ইসরায়েলের শক্তির উৎস সারা বিশ্বের মানুষ জানে: এ টি এম আজহার

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জাতীয় স্বার্থে আমরা ঐকমত্যে থাকব: সালাহউদ্দিন আহমদ

গতানুগতিক বিরোধী দল হিসেবে সংসদে ফাংশন করতে চাই না: শফিকুর রহমান

নারী-শিশু নির্যাতনের ঘটনা প্রমাণ করে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে: জামায়াতের মহিলা বিভাগ