হোম > রাজনীতি

মসজিদে জুমার নামাজ আদায় করলেন জোবাইদা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ শুক্রবার ধানমন্ডির একটি মসজিদে জুমার নামাজ আদায় করেন জোবাইদা রহমান। ছবি: সংগৃহীত

৬ মে শাশুড়ি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। আসার পর থেকে গুলশানে খালেদা জিয়ার বাসা ‘ফিরোজা’য় অবস্থান করছেন তিনি। এর মধ্যে ধানমন্ডিতে বাবার বাড়ি মাহবুব ভবনেও যাওয়া-আসা করছেন তিনি।

আজ শুক্রবার ধানমন্ডির একটি মসজিদে জুমার নামাজ আদায় করলেন জোবাইদা।

এদিন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের ফেসবুক পেজে জোবাইদা রহমানের কিছু ছবি পোস্ট করে এ তথ্য জানানো হয়েছে।

আজ শুক্রবার ধানমন্ডির একটি মসজিদে জুমার নামাজ আদায় করেন জোবাইদা রহমান। ছবি: সংগৃহীত

পোস্টে তিনি জানান, ধানমন্ডির ৭ নম্বর মসজিদে জুমার নামাজ আদায় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান

এ সময় তাঁর সঙ্গে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, তাঁর স্ত্রী ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও খবর পড়ুন:

বিরোধী দলকে ডেপুটি স্পিকার অফার করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণহত্যার বিচার ও সংস্কার বাস্তবায়নে এনসিপির দুই কমিটি গঠন

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

অধিকাংশ ‘না’ ভোট লাঙ্গলের: জি এম কাদের

রাষ্ট্রপ্রধানদের হত্যার প্রবণতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন: জামায়াত আমির

ইসরায়েলের শক্তির উৎস সারা বিশ্বের মানুষ জানে: এ টি এম আজহার

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জাতীয় স্বার্থে আমরা ঐকমত্যে থাকব: সালাহউদ্দিন আহমদ

গতানুগতিক বিরোধী দল হিসেবে সংসদে ফাংশন করতে চাই না: শফিকুর রহমান

নারী-শিশু নির্যাতনের ঘটনা প্রমাণ করে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে: জামায়াতের মহিলা বিভাগ