হোম > জাতীয়

পরিবহন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত কাল: সড়ক পরিবহনমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ফাইল ছবি

জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে বাসভাড়া সমন্বয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল বৃহস্পতিবার হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ বুধবার সচিবালয়ে যানবাহনের ভাড়া বৃদ্ধির বিষয় নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, ভাড়া নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্টদের সঙ্গে পর্যালোচনা চলছে এবং আশা করা হচ্ছে আগামীকালই এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো যাবে।

এদিকে, ১৮ এপ্রিল রাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নেয় সরকার। এ বিষয়ে ১৯ এপ্রিল রাতে বিআরটিএতে ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ওই বৈঠকের তিন দিন পেরিয়ে গেলেও এখনো ভাড়া সমন্বয় করে কোনো প্রজ্ঞাপন জারি করেনি সরকার।

এদিকে বিআরটিএ সূত্র বলছে, ভাড়া নির্ধারণ কমিটি প্রতি কিলোমিটারে ২২ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে। তবে মন্ত্রণালয়ের বৈঠকের পরে তা কম-বেশি করে চূড়ান্ত হবে।

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ