হোম > জাতীয়

ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার কোনো দিক পাইনি: আইনমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: ভিডিও থেকে নেওয়া

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে প্রশ্ন তোলার মতো কোনো দিক পাননি বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, তিনি তাঁর জায়গা থেকে এখন পর্যন্ত বর্তমান ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে প্রশ্ন তোলার মতো কোনো দিক পাননি। পেলে নিশ্চয়ই তাঁরা দেখবেন। প্রসিকিউশনের কয়েকজনকে নিয়ে কথা ওঠায় তাঁরা সব বিষয়েই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পদক্ষেপ নিয়েছেন এবং এটি চলমান থাকবে। প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থার সমস্যা চিহ্নিত করা হয়েছে। সমাধানের পথ খুঁজে বের করা হবে।

বিচারকদের বয়স কমানো নিয়ে আলোচনার বিষয়ে আইনমন্ত্রী বলেন, সংসদীয় বিশেষ কমিটির সভায় বিরোধী দলের পক্ষ থেকে বিষয়টি উত্থাপন করা হয়েছিল। তাঁরা বলেছেন, সংবিধান সংশোধন-সংক্রান্ত যে কমিটি হবে সেখানে এটা উত্থাপন করা যেতে পারে। কারণ, এর সঙ্গে সংবিধান সংশোধনের বিষয়টি জড়িত। তবে তিনি কমানোর পক্ষে নন, বাড়ানোর পক্ষে। কারণ, অভিজ্ঞতা যত বেশি হবে, তত বেশি সেবা পাওয়া যাবে।

সাংবাদিকদের এজলাসে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে মো. আসাদুজ্জামান বলেন, এটি প্রধান বিচারপতির প্রশাসনিক সিদ্ধান্ত, বিচারিক সিদ্ধান্ত নয়। কেন নিয়েছেন, সেটি তিনিই ভালো জানেন। প্রধান বিচারপতি তাঁর মেধা, প্রজ্ঞা এবং অভিজ্ঞতা দিয়ে পুনর্বিবেচনা করবেন বলে তিনি আশা করেন।

ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনই নয়।

ট্রাইব্যুনালে সব ধরনের মামলা আসছে। এতে মামলার জট হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এটা তাঁরা যাচাই-বাছাই করছেন। অপরাধ যদি হয়ে থাকে, সেই অপরাধের বিচারের জন্য মামলার সংখ্যা বৃদ্ধি উদ্বেগের বিষয় নয়। অপরাধের বিচার হতে হবে। তাঁদের কাছে উদ্বেগের বিষয় ন্যায়বিচার হচ্ছে কি না। তাঁরা ন্যায়বিচার নিশ্চিত করতে যা করার সেটা করবেন।

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ