হোম > জাতীয়

যতীন সরকার মারা গেছেন

নেত্রকোনা প্রতিনিধি

যতীন সরকার। ছবি: সংগৃহীত

বামপন্থী বুদ্ধিজীবী ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক যতীন সরকার মারা গেছেন। আজ বুধবার বেলা ২টা ৪০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

যতীন সরকার এর ছেলে সুমন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। গত জুনে পড়ে গিয়ে ঊরুর হাড়ে আঘাত পান। এরপর তাঁকে ঢাকায় নিয়ে চিকিৎসা দেওয়া হয়। গত সপ্তাহে ময়মনসিংহে নেওয়ার পর সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

যতীন সরকার দুই মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতি ছিলেন। শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ উদীচীর ময়মনসিংহ কার্যালয়ে নেওয়া হবে।

যতীন সরকার ১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনার কেন্দুয়ার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের সাবেক এই শিক্ষক দীর্ঘকাল ধরে সাহিত্যচর্চা, বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি দুই মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন।

লেখক হিসেবে যতীন সরকার ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার, ২০০৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পদক, ড. এনামুল হক স্বর্ণপদক, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার, মনিরুদ্দীন ইউসুফ সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন।

৪২ বছরের বেশি সময় শিক্ষকতা পেশায় থেকে ২০০২ সালে অবসরে যান যতীন সরকার। এরপর স্ত্রী কানন সরকারকে নিয়ে চলে যান নিজ জেলা নেত্রকোনায়। সেখানে শহরের সাতপাই এলাকার নিজ বাড়িতেই থাকতেন।

নৌকা ও ট্রলার দিয়ে লঞ্চে যাত্রী ওঠানো নিষেধ:নৌপরিবহন প্রতিমন্ত্রী

আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির ঈদ শুভেচ্ছা

দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার

আগামীকাল প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন, তথ্যটি সঠিক নয়: প্রেস উইং

ঈদযাত্রায় গণপরিবহনে নৈরাজ্য: ঠেকাতে দেশজুড়ে অভিযান, জরিমানা ও ভাড়া ফেরত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমওর বিশেষ অধিবেশনে বাংলাদেশ

ঈদযাত্রায় নীলসাগরের প্রভাব ঢাকায়, ভোগান্তিতে উত্তরবঙ্গের ট্রেনের যাত্রীরা

ভোটের ফল চ্যালেঞ্জ করে ৪১ প্রার্থীর মামলা গ্রহণ হাইকোর্টে