হোম > জাতীয়

শেষ হলো জাতীয় পিঠা উৎসব

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় পিঠা উৎসবের সমাপনী আসরে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

পিঠাপ্রেমীদের এক বছরের অপেক্ষায় রেখে শিল্পকলা একাডেমিতে শেষ হলো ১০ দিনব্যাপী ১৯তম জাতীয় পিঠা উৎসব। আলোচনা, সেরা পিঠা শিল্পীদের পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সাজানো ছিল সমাপনী আসর।

শিল্পকলা একাডেমিতে আজ রোববার সন্ধ্যায় সমাপনী আসরে অতিথি ছিলেন বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জাসাস-এর সাবেক সাধারণ সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উৎসব উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম।

স্বাগত বক্তব্যে পিঠা উৎসবের গত ১৮ বছরের ইতিহাস তুলে ধরেন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম। অনুষ্ঠানে চারজন পিঠাশিল্পী ও চারজন লোকজ শিল্পীসহ মোট আটজন শিল্পীকে পুরস্কার দেওয়া হয়। বিচারকদের পক্ষে পুরস্কার ঘোষণা করেন অভিনেতা আব্দুল আজিজ এবং পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন রেজাউদ্দিন স্টালিন। আলোচনা ও পুরস্কার প্রদান শেষে নাচ ও গানসহ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন প্রতিশ্রুতিশীল শিল্পীরা।

বাহারি ও বৈচিত্র্যময় ৫০টি পিঠার স্টল দিয়ে সাজানো ছিল ১০ দিনব্যাপী এই উৎসব। পিঠার স্টল ছাড়াও ছিল কারু ও কুটিরশিল্প পণ্যের স্টল। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ছিল উৎসবের কার্যক্রম। উৎসবের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে প্রতিদিন বিকেল ৪টা থেকে একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণের উৎসব মঞ্চে ছিল নাচ, গান, আবৃত্তি, যাত্রাপালা, নাটকসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায়, শিল্পকলা একাডেমি ও জাতীয় পিঠা উৎসব উদ্‌যাপন পরিষদের যৌথ আয়োজনে গত ২৪ মার্চ এই উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ