হোম > জাতীয়

ঈদের ছুটি এক দিন বাড়ানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: আজকের পত্রিকা

ঈদের সময় যাত্রাপথে গণপরিবহনের সংকটসহ নানা সমস্যায় পড়ে ঘরমুখী অসংখ্য মানুষ। ধাপে ধাপে বাড়ি ফিরলে তাদের ঈদযাত্রা স্বস্তির হবে। তাই ভোগান্তি এড়াতে ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চ ছুটি বৃদ্ধি অথবা বিন্যাসের দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

বিবৃতিতে মোজাম্মেল হক বলেন, ‘আসন্ন ঈদুল ফিতরে দেড় কোটি মানুষ রাজধানী ছাড়বে। আমাদের গণপরিবহন সংকট, স্টেশন ও পথের অবকাঠামোসহ নানা কারণে স্বল্প সময়ে এত বেশি মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নে নিশ্চিত করা সম্ভব হয় না। এ কারণে এসব ঘরমুখী মানুষ অসহনীয় দুর্ভোগ ও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের শিকার হয়। তাই এবারের ঈদে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ৯ দিনের লম্বা ছুটি রয়েছে। শুধু সরকার ১৮ মার্চ এক দিনের ছুটি নির্বাহী আদেশে বাড়ালে ঈদে ঘরমুখী যাত্রীরা ধাপে ধাপে গ্রামের বাড়ি যাওয়ার সুযোগ পাবে। মানুষের ভোগান্তি ও সড়ক দুর্ঘটনা কমে আসবে। স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করা সম্ভব হবে। তাই ভোগান্তি ও দুর্ঘটনা কমাতে ঈদের ছুটি এক দিন বাড়ানোর দাবি সংগঠনটির।

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ