হোম > জাতীয়

সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন 

নিজস্ব প্রতিবেদক, সাভার

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার সকাল ৬টা ২৫ মিনিটে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি দল এ উপলক্ষে রাষ্ট্রীয় সালাম জানায়।

পরে দলের সভাপতি হিসেবে দলীয় নেতাদের সঙ্গে আরও একবার জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শ্রদ্ধা জানানো শেষে স্মৃতিসৌধ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

তিন দিনে ১০২ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

মেট্রোরেলের এমডির নিয়োগ বাতিল

সামাজিক মাধ্যমে যুদ্ধসংক্রান্ত ছবি-ভিডিও শেয়ার না করার অনুরোধ

ত্রিশালে আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স হবে: সেনাপ্রধান

ফেব্রুয়ারিতেই হত্যার শিকার ৩২ নারী ও কন্যাশিশু

পোস্টাল ব্যালট সফলভাবে পৌঁছে দেওয়া ডাক বিভাগের সক্ষমতার প্রমাণ: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

ত্রিশালে হবে আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স: সেনাপ্রধান

অন্যায়ভাবে বাদ পড়লে নীতিমালার আওতায় অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে: তথ্যমন্ত্রী

২৩ কোটি টাকা আত্মসাৎ-পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র

মানবতাবিরোধী অপরাধে কামরুল ও মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন