হোম > জাতীয়

গভীর রাতেও কক্সবাজারে প্রধানমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

তারেক রহমান। ফাইল ছবি

এক ব্যতিক্রমী সফরে পর্যটন নগরী কক্সবাজার ঘুরে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী শনিবার সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা থাকলেও, সব হিসাব-নিকাশ ওলটপালট করে গভীর রাত পর্যন্ত কক্সবাজারেই অবস্থান করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, কক্সবাজার সফর শেষে শনিবার দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী।

শনিবার সকালে কক্সবাজার পৌঁছানোর পর থেকেই প্রধানমন্ত্রীর সময় কেটেছে ব্যস্ততম কর্মসূচির মধ্য দিয়ে। তিনি পাতিলী খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেন, অংশ নেন সুধী সমাবেশে। ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন শেষে মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এরপর পেকুয়ায় জুলাই শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। পরে নবগঠিত পেকুয়া পৌরসভা এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকারপ্রধান। চকরিয়ার জনসভা শেষে তিনি কক্সবাজারে লং বিচ হোটেলে সুধী সমাবেশে যোগ দেন রাত ১০টায়।

সফরসূচি অনুযায়ী, শনিবার সন্ধ্যার মধ্যেই ঢাকার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর রওনা হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় মানুষ ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় এবং কক্সবাজারের নান্দনিক আবহ উপভোগ করতে গিয়ে তাঁর অবস্থান দীর্ঘায়িত হয়।

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

বিএনপি এমপির বক্তব্য নিয়ে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জ

দুর্নীতির মামলায় জামিন পেলেন বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহ