হোম > জাতীয়

সংসদের লাইব্রেরির জন্য গুমসংক্রান্ত বই কেনার সুপারিশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

জাতীয় সংসদের গ্রন্থাগারের প্রয়োজন ও প্রাসঙ্গিকতা বিবেচনা করে এর জন্য নতুন ক্রয়যোগ্য খসড়া বইয়ের তালিকায় গুম বিষয়ক বই সংযোজন করার সুপারিশ করা হয়েছে। এই সংযোজনীসহ একটি পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত করার জন্য তা মূল কমিটিতে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটির তৃতীয় বৈঠকে এই সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাব-কমিটির আহ্বায়ক হুমাম কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সদস্য মীর আহমাদ বিন কাসেম অংশ নেন।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ গ্রন্থাগারে সংরক্ষণের জন্য নতুন ক্রয়যোগ্য পুস্তকের খসড়া তালিকাটি চূড়ান্তকরণ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। একই সঙ্গে সংসদ গ্রন্থাগারে সংরক্ষিত পুরোনো, ঐতিহাসিক ও দুষ্প্রাপ্য নথিপত্র (ডকুমেন্ট) এবং সংসদীয় বিতর্কসমূহকে ডিজিটালাইজেশনের মাধ্যমে তথ্য অনুসন্ধান আরও সহজলভ্য করার বিষয়ে আলোচনা করা হয়। এ লক্ষ্যে সংসদ সচিবালয়ের আইটি অনুবিভাগ কর্তৃক উপস্থাপিত একটি বিশেষ প্রতিবেদন নিয়েও বৈঠকে আলোচনা করা হয়।

এ ছাড়া বৈঠকে ‘ই-পার্লামেন্ট’ সংক্রান্ত প্রকল্পটির ডিপিপি দ্রুততম সময়ের মধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পাঠানোর জন্য যথাযথ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

সংসদ গ্রন্থাগারকে আরও আধুনিক ও ব্যবহারবান্ধব করার লক্ষ্যে প্রাথমিকভাবে সংরক্ষিত তালিকাভুক্ত ১০০টি গুরুত্বপূর্ণ পুস্তক ডিজিটালাইজ করে ‘ই-বুক সিস্টেম’ চালুর মাধ্যমে অনলাইনভিত্তিক তথ্য অনুসন্ধান ব্যবস্থা গড়ে তোলারও সুপারিশ করেছে সাব-কমিটি।

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ