হোম > জাতীয়

ইউনূস ভিভিআইপি এক বছরই, মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ভিভিআইপি ৬ মাস

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মেয়াদ শেষ হওয়ার পর অথবা পদত্যাগ করলে পদত্যাগের তারিখ থেকে ছয় মাস পর্যন্ত রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে থাকবেন তাঁরা। প্রযোজ্য ক্ষেত্রে প্রধান উপদেষ্টাও এই সুবিধা পাবেন। তবে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রজ্ঞাপন অক্ষুণ্ন রাখায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক বছরই ভিভিআইপি মর্যাদা পাবেন।

বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক)-এর ক্ষমতাবলে প্রধানমন্ত্রীর কার্যালয় ২৩ এপ্রিল এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার ‘বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১’-এর ধারা ২ (ক)-এ দেওয়া ক্ষমতাবলে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক গত ১০ ফেব্রুয়ারি জারিকৃত প্রজ্ঞাপন অক্ষুণ্ন রেখে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রধান উপদেষ্টাকে তাদের স্ব স্ব দায়িত্ব হস্তান্তর বা পদত্যাগ করার তারিখ থেকে বাংলাদেশের অভ্যন্তরে ছয় মাসের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করল।

গত ১০ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক প্রজ্ঞাপনে বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এক বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়। প্রজ্ঞাপনটি অক্ষুণ্ন রাখায় মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি ঘোষণার মেয়াদ এক বছর বহাল থাকছে।

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ