হোম > জাতীয়

খাল খনন উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে আসছেন। জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মাধ্যমে দেশের ৫৩টি স্থানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই তাঁর প্রথম জেলা সফর।

সূত্র আরও জানায়, এর আগে ২০০৫ সালে খানসামা উপজেলা ও বীরগঞ্জ উপজেলাকে সংযোগকারী জিয়া সেতু উদ্বোধন করতে দিনাজপুরে এসেছিলেন তারেক রহমান। সর্বশেষ গত ৭ ফেব্রুয়ারি বিরামপুর উপজেলায় একটি নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দিনাজপুর জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। একই সঙ্গে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী সকাল সোয়া ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের বলরামপুরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। বেলা সাড়ে ১১টার দিকে কাহারোলের সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে ৫৩ স্থানে খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন।

এরপর দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ শেষে এক জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ৩টায় দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে নানা-নানীসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন।

পরে বিকেল ৫টায় শহরের গোর-এ-শহীদ বড় ময়দানে আয়োজিত সুধী সমাবেশ, ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি। সন্ধ্যা পৌনে ৭টায় দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

৫ জেলায় নতুন ডিসি

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা গণতন্ত্রকে সুরক্ষিত করেছে

লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ঈদ উপলক্ষে ৫ কয়েদির সাজা মওকুফ

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

উপদেষ্টা জাহেদ উর রহমানের দায়িত্ব বাড়ল

কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে কোটি টাকার তার চুরি

করপোরেট কর ৩০ এপ্রিল, ভ্যাট রিটার্ন দেওয়া যাবে ২৯ মার্চ পর্যন্ত

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক