হোম > জাতীয়

কাল থেকে শুরু চার দিনের ডিসি সম্মেলন, আলোচ্য সূচিতে ৪৯৮টি প্রস্তাব

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিসি সম্মেলনের বিস্তারিত তুলে ধরা হয়। ছবি: আজকের পত্রিকা

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আগামীকাল রোববার (৩ মে) থেকে শুরু হতে যাচ্ছে চার দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ সম্মেলনের উদ্বোধন করবেন।

আজ শনিবার (২ মে) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিসি সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির। এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সেখানে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। গত বছর তিন দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন হয়েছিল, যা এবার চার দিন করা হয়েছে।

অতিরিক্ত সচিব হুমায়ুন কবির জানান, সম্মেলন চলাকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকেরা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি ও নির্বাচন কমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এই চার দিনে মোট ৩০টি কার্য অধিবেশন হবে।

এবারের সম্মেলন উপলক্ষে জেলা প্রশাসকেরা মোট ১৭২৯টি ধারণা প্রস্তাব দিয়েছেন। সেখান থেকে ৪৯৮টি প্রস্তাব সম্মেলনের আলোচ্য সূচিতে রাখা হয়েছে। এর মধ্যে জনসেবা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা বৃদ্ধি, জনদুর্ভোগ হ্রাস, রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণ ইত্যাদি বিষয়ে ডিসিদের সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এবারের সম্মেলনে গুরুত্ব পাবে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় সরকারের কার্যক্রম জোরদার করা, কর্মসৃজন কর্মসূচি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারসহ অন্যান্য বিষয়।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, এই সম্মেলনের আরেকটি উদ্দেশ্য হচ্ছে নতুন সরকারের রাষ্ট্রপরিচালনা নীতির সঙ্গে মাঠ পর্যায়ের সরকারি কর্মচারীদের পরিচিত করে তোলা। পারস্পরিক বোঝাপড়াই হবে এবারের সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।

গত সম্মেলনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি ৪০০টি প্রস্তাব বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এর মধ্যে স্বল্প মেয়াদি ৬১ শতাংশ, মধ্য মেয়াদি ৩৫ শতাংশ এবং দীর্ঘমেয়াদি ১৬ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে।

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ