হোম > জাতীয়

আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আরও ১৪ জেলা পরিষদে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়ে দুই দফায় ৫৬ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হলো।

ঢাকা, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনী জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

এর মধ্যে মো. ইয়াছিন ফেরদৌস মোরাদ ঢাকা, মো. মিজানুর রহমান চৌধুরী নীলফামারী, এ কে এম মমিনুল হক লালমনিরহাট, মোহাম্মদ জহুরুল ইসলাম পাবনা, মো. মোস্তাফিজুর রহমান আলেক নড়াইল, মো. নজরুল ইসলাম মোল্লা বরগুনা, মো. সিরাজুল হক জামালপুর ও চৌধুরী ইশরাত আহমদ সিদ্দিকী গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

এ ছাড়া জামিলুর রশিদ খানকে মানিকগঞ্জ, তোফাজ্জল হোসেনকে নরসিংদী, মো. আফজাল হোসেন খান পলাশকে ফরিদপুর, আহমেদ আলীকে হবিগঞ্জ, এ কে এম সলিম উল্যা সেলিমকে চাঁদপুর ও অধ্যাপক এম এ খালেককে ফেনী জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁরা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

এর আগে ১৫ মার্চ বিএনপি নেতাদের ৪২ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

করোনার টিকা কেনায় অনিয়ম: অভিযুক্ত ব্যক্তি-প্রতিষ্ঠানকে দুদকের চিঠি

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, চাকরি হারালেন সরকারি কর্মচারী

দেশে মার্চে ৪৭ নারী হত্যা, ধর্ষণ ৫৭

অমুক্তিযোদ্ধারা কীভাবে মুক্তিযোদ্ধার তালিকায়, এ নিয়ে মন্ত্রণালয় কাজ করছে: সংসদে মন্ত্রী

খাল খননে বিন্দুমাত্র সুযোগ নিলে কঠোর ব্যবস্থা— কর্মকর্তাদের সতর্ক করলেন পানিসম্পদমন্ত্রী

ফায়ার সার্ভিসে নতুন পরিচালক মাহমুদুল হাসান

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব দাউদ মিয়া

টেলিযোগাযোগমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সাবেক অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিনের জামিন আবেদন ফেরত

মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত নারীর তালিকা প্রকাশ করতে নোটিশ