হোম > জাতীয়

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ‘ঈদ বোনাস’ দিলেন প্রধানমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রধানমন্ত্রীর সঙ্গে সিটি করপোরেশন প্রশাসকদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি: পিএমও

দেশের সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদুল আজহা উপলক্ষে ‘বোনাস’ হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এই বোনাস হস্তান্তর করা হয়। বৈঠকে দেশের বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসকেরা অংশ নেন।

বৈঠকে প্রশাসনিক কার্যক্রম ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সিটি করপোরেশন প্রশাসকদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি নগর ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্য-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন বলে বৈঠকে উপস্থিত একাধিক প্রশাসক জানিয়েছেন।

প্রশাসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে ডোবা ও খাল নিয়মিত পরিষ্কার রাখার নির্দেশনা দেন। মশকনিধন কার্যক্রম কার্যকরভাবে পরিচালনার পাশাপাশি সম্ভাব্য চিকুনগুনিয়া পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার কথাও বলেন তিনি।

এ ছাড়া হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।

এর আগে, আজ বিকেলে গুলশান অ্যাভিনিউর নিজ বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ