হোম > জাতীয়

ঈদে জনসমাগম করে অনুষ্ঠান নিষিদ্ধ কুয়েতে, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান

বিশেষ প্রতিনিধি, ঢাকা

যুদ্ধকালীন পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েত সরকার আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ধরনের জনসমাগমমূলক অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করেছে।

কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে আজ মঙ্গলবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তাজনিত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঈদের ছুটিতে নাট্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান বা কনসার্ট, বিবাহ অনুষ্ঠানসহ সব ধরনের জনসমাগমমূলক আয়োজন বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের উক্ত নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে কুয়েত সরকারের আইন ও সময়োপযোগী নির্দেশনা অনুসরণে সচেতন ও সহযোগিতাপূর্ণ আচরণ করার আহ্বান জানানো হয়।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি।

সিদ্ধান্ত সঠিক নয়, পুনর্বিবেচনা করা প্রয়োজন

লটারি বাতিলের সিদ্ধান্ত তড়িঘড়ি ও অপরিকল্পিত

ঈদযাত্রা: মহাসড়কে দিনে স্বস্তির যাত্রা, রাতে যানবাহনের চাপ

সংসদে মন্ত্রণালয়-বিভাগের কার্যক্রম কীভাবে চলবে, নির্ধারণ করে দিল সরকার

চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার

লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ভিডিও ভাইরালের পর হাতিয়ার ইউএনও আলাউদ্দিন ওএসডি

আকাশপথে ঈদযাত্রা: ঘরমুখী চাপ সৈয়দপুর রুটে, ঈদের পর কক্সবাজারমুখী যাত্রী বেশি

কাতারে প্রবাসী বাংলাদেশিদের ঈদের নামাজ নিকটস্থ মসজিদে আদায়ের আহ্বান