হোম > জাতীয়

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের তফসিল ২১ দিনের জন্য স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের তফসিল ২১ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। উপনির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা এক আবেদনের শুনানির পর বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গত ৭ জানুয়ারি ভোট হয়। এতে ঝিনাইদহ-১ আসনে সংসদ সদস্য হিসেবে নৌকা প্রতীকের প্রার্থী আবদুল হাই নির্বাচিত হন। তবে ভোটে অনিয়মের অভিযোগ তুলে পরাজিত স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম হাইকোর্টে নির্বাচনী আবেদন (ইলেকশন পিটিশন) করেন। গত ১ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দিয়ে আবদুল হাইকে বিজয়ী ঘোষণার গেজেট দুই মাসের জন্য স্থগিত করেন। 

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবদুল হাই আপিল বিভাগে আবেদন করেন। গত ৫ ফেব্রুয়ারি চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ১৩ মে শুনানির জন্য পাঠান। আবদুল হাই সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ১৬ মার্চ মারা যান। এতে ওই আসনটি শূন্য ঘোষণা করে গত ২৩ এপ্রিল নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। যাতে আগামী ৫ জুন ভোট হওয়ার কথা।

এদিকে নির্বাচনী আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উপনির্বাচনের তফসিল স্থগিত চেয়ে আবেদন করেন নজরুল ইসলাম, যা আজ শুনানি হয়। নজরুলের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ খালেকুজ্জামান ভূঁইয়া। 

পরে নির্বাচন কমিশনের আইনজীবী খালেকুজ্জামান ভূঁইয়া বলেন, ‘নির্বাচনী আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের তফসিল স্থগিত চেয়ে নজরুল ইসলাম আবেদন করেন। শুনানি নিয়ে হাইকোর্ট ২১ দিনের জন্য উপনির্বাচনের তফসিল স্থগিত করেছেন। আজ থেকে এই ২১ দিন গণনা শুরু হবে। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

খামেনির ওপর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, ইরানি জনগণের প্রতি সমবেদনা বাংলাদেশের

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

স্ত্রীসহ সাবেক এমপি দিদারুল ও সাবেক এসপি রফিকুলের আয়কর নথি জব্দের নির্দেশ

সাবেক সচিব মহিবুলের ৪ কোটির ফ্ল্যাট ক্রোকের নির্দেশ

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার

রাজধানীতে নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে ট্রাফিক-ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী

দলিল আটকে দেওয়ার কথা বলে ৩৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে

মধ্যপ্রাচ্যের আকাশসীমা অস্থিরতায় তিন দিনে ঢাকায় ১০২ ফ্লাইট বাতিল