হোম > জাতীয়

তিন মাস সরকারি জ্বালানি নেবেন না প্রযুক্তিমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফকির মাহবুব আনাম। ছবি: সংগৃহীত

তিন মাস প্রাধিকারভুক্ত (সরকারি বরাদ্দ) জ্বালানি নেবেন না ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। আজ সোমবার সন্ধ্যায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন এক সংবাদ বার্তায় এ কথা জানান।

সংবাদ বার্তায় বলা হয়, দেশব্যাপী জ্বালানি সাশ্রয় কার্যক্রমে এক ব্যতিক্রমী ও অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত স্থাপন করেছেন মন্ত্রী ফকির মাহবুব আনাম।

প্রধানমন্ত্রীর ৩০ শতাংশ জ্বালানি সাশ্রয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মন্ত্রী তাঁর প্রাধিকারভুক্ত জ্বালানিসুবিধার সম্পূর্ণ অংশ এপ্রিল, মে ও জুন—এই তিন মাস গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

‘নিজে না বদলালে, পরিবর্তন আসে না’—এই বার্তাকে সামনে রেখে মন্ত্রীর এই উদ্যোগ সরকারি পর্যায়ে বিরল ও সাহসী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, ব্যক্তিগত সুবিধা ত্যাগ করে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার এই সিদ্ধান্ত শুধু একটি প্রশাসনিক পদক্ষেপ নয়—এটি একটি শক্তিশালী নৈতিক বার্তা, যা দেশের সব স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ জনগণকে জ্বালানি সাশ্রয়ে আরও সচেতন ও উদ্বুদ্ধ করবে।

মন্ত্রিপরিষদ বিভাগ ইতিমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে।

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ