হোম > জাতীয়

বিজু-সাংগ্রাই-বৈসুতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, পাহাড়-সমতলে সম্প্রীতির আহ্বান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

তারেক রহমান। ফাইল ছবি

পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষ্যে সংশ্লিষ্ট অঞ্চলের জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি দেশবাসীকে বাংলা নববর্ষের আগাম অভিনন্দন জানান।

শনিবার (১১ এপ্রিল) দেওয়া এক বিশেষ বাণীতে প্রধানমন্ত্রী এই শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেন। প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

শুভেচ্ছা বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘পাহাড়ি অঞ্চলের বিভিন্ন নৃ-গোষ্ঠীর ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি ও ইতিহাস বাংলাদেশের জাতীয় ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আমাদের লোকজ ঐতিহ্যের পরতে পরতে মানুষে-মানুষে সম্প্রীতি ও মিলনের অমিয় বাণী মিশে আছে। এই বৈচিত্র্যময় সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যকে গৌরবময়, প্রাচুর্যময় ও সৌন্দর্যমণ্ডিত করেছে।’

পাহাড় ও সমতলের মানুষের মধ্যে বিভেদ ভুলে ঐক্যের ডাক দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একজন বাংলাদেশি হিসেবে আমাদের প্রত্যেকের সমান অধিকার রয়েছে। আমরা দেশের প্রতিটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সম্প্রদায়সহ সকল নাগরিকের সমান অগ্রগতি, বিকাশ, নিরাপত্তা ও সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।’

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি সারা বিশ্বে দেশের মর্যাদায় এক উজ্জ্বলতর ভিন্নমাত্রা যোগ করেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড় কিংবা সমতলে বসবাসকারী সকলের এই ধর্মীয় ও সামাজিক উৎসবগুলো আমাদের জাতীয় উৎসবেরই অংশ।

বাণীর শেষে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এইসব ঐতিহ্যবাহী উৎসব জাতীয় জীবনে শান্তি ও আনন্দ বয়ে নিয়ে আসবে। বিজু, সাংগ্রাই ও বাংলা নববর্ষের এই সন্ধিক্ষণ প্রত্যেকের জীবনে অনাবিল সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক।’

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ