হোম > জাতীয়

আঙ্কেল, আপনি কি রোজা রাখেন—প্রধানমন্ত্রীকে শিশুর প্রশ্ন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আজ শুক্রবার রাজধানীর বনানীতে নৌবাহিনীর সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে শিশু-কিশোরদের সঙ্গে কিছু সময় কাটান প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

আজ শুক্রবার রাজধানীর বনানীতে নৌবাহিনীর সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে শিশু-কিশোরদের সঙ্গে কিছু সময় কাটান তিনি। এ সময় এক শিশু প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলে, ‘আঙ্কেল, আপনি কি রোজা রাখেন?’ শিশুটির সঙ্গে হাতে মিলিয়ে জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি তো রোজা রাখি।’

এরপর একে একে অন্য শিশুদের সঙ্গেও হাত মেলান প্রধানমন্ত্রী। কারও মাথায় হাত বুলিয়ে দেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘মসজিদে মহিলাদের জন্য আলাদা স্থানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান নামাজ আদায় করেন। নামাজ শেষে প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার সময়ে শিশু-কিশোরদের কাছে গিয়ে তাদের সাথে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন। এ সময় শিশুরা উচ্ছ্বসিত হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে।’

এক শিশু প্রধানমন্ত্রীকে সালাম দিয়ে বলে, ‘আঙ্কেল আজকেরটা ছাড়া সব রোজা রেখেছি।’ প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বলেন, ‘তাই!’ অপর পাশ থেকে আরেক শিশু বলে ওঠে, ‘আঙ্কেল আমি সবগুলো রোজা রেখেছি।’ প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বললেন, ‘ভেরি গুড।’

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে হাসিখুশিতে মেতে ওঠে শিশুরা। পরে মসজিদ থেকে জুবাইদা রহমান বেরিয়ে এলে প্রধানমন্ত্রী শিশুদের কাছ থেকে বিদায় নিয়ে বলেন, ‘আল্লাহ হাফেজ।’ এরপর শিশুদের উদ্দেশে হাত নেড়ে বিদায় নিয়ে নিজের গাড়ির দিকে চলে যান প্রধানমন্ত্রী।

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ