হোম > জাতীয়

গাইবান্ধায় কুকুরের কামড়ে ৫ মৃত্যু: তদন্ত ও প্রতিবেদন দিতে নির্দেশ হাইকোর্টের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে মৃত্যুর ঘটনা তদন্ত করে গাইবান্ধার সিভিল সার্জনকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আইনজীবী মো. সাফিনুর ইসলামের রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।

মৃত ব্যক্তিদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও কুকুরের আক্রমণে আহত হয়ে জলাতঙ্কগ্রস্থদের রাষ্ট্রীয় খরচে যথাযথ চিকিৎসার বিষয়ে নির্দেশনা চেয়ে গত ১৭ মে রিটটি করা হয়।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শামীম হায়দার পাটোয়ারী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

জানা গেছে, গাইবান্ধার সুন্দরগঞ্জে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১৪ জন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে।

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ