হোম > জাতীয়

ঢাকায় শনিবার আসছেন মার্কিন বিশেষ দূত হার্ডার

বাসস, ঢাকা  

যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশন্স’-বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার। ছবি: সংগৃহীত

শিক্ষা ও শিশুদের কল্যাণে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে তিন দিনের সফরে কাল শনিবার ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’-বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার।

আজ শুক্রবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক মিডিয়া নোটে জানানো হয়, সফরকালে হার্ডার বাংলাদেশের আগামী প্রজন্মের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, বিশেষ দূতের কার্যালয়ের প্রধান কাজ হলো বিশ্বব্যাপী শূন্য থেকে ১৭ বছর বয়সী শিশুদের স্বার্থ রক্ষা, কল্যাণ ও সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা।

মার্কিন বিশেষ দূতের এ সফরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি-সংক্রান্ত (ওয়াশ) বিষয় অগ্রাধিকার পাবে। পাশাপাশি শিশুশ্রম ও পাচার এবং অপরাধী চক্র ও সশস্ত্র সংঘাতে সম্পৃক্তকরণ অবসানেও গুরুত্ব দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে হার্ডার শিশু, তাদের পরিবার ও কমিউনিটিকে প্রভাবিত করে এমন চ্যালেঞ্জ মোকাবিলায় ‘সৃজনশীল ও বাস্তবসম্মত সমাধান’ অন্বেষণে নিয়মিত ফাউন্ডেশন, করপোরেশন, অলাভজনক ও ধর্মীয় সংগঠন এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেন।

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ