হোম > জাতীয়

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাছাই শনিবার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নুসরাত তাবাসসুম। ফাইল ছবি

হাইকোর্টের আদেশের পর সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করলেন রিটার্নিং কর্মকর্তা। আগামী ২ মে তা বাছাই করবেন তিনি।

আজ বুধবার রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন নুসরাত তাবাসসুমকে।

এতে উল্লেখ করা হয়েছে, মাননীয় হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন উপলক্ষে বর্ণিত সময়সূচি অনুসারে মনোনয়নপত্র বাছাই করা হবে আগামী ২ মে। মনোনয়নপত্র বাছাইকালে প্রার্থী, তাঁর প্রস্তাবক ও সমর্থক উপস্থিত থাকতে পারবেন।

এর আগে ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বিকেল ৪টার পর নুসরাত মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। ফলে তিনি আদালতের দ্বারস্থ হন। পরে আদালত নির্বাচন কমিশনকে তাঁর মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ