হোম > জাতীয়

এমপিদের ‘সঠিক পথে’ রাখার দায়িত্ব ব্যক্তিগত সহকারীদের: চিফ হুইপ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীদের ওরিয়েন্টেশন কর্মসূচিতে চিফ হুইপ। ছবি: আজকের পত্রিকা

জাতীয় সংসদকে আরও প্রাণবন্ত ও কার্যকর করতে সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত সহকারীদের (পিএ) আরও দক্ষ ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেছেন, একজন সংসদ সদস্যের সফলতার পেছনে তাঁর সহকারীর বড় ভূমিকা থাকে এবং এমপিদের সঠিক পথে রাখার দায়িত্বও তাঁদের।

আজ মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীদের এক ওরিয়েন্টেশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এ কথা বলেন।

বক্তব্যে চিফ হুইপ সংসদ সদস্যদের সাথে তাঁদের ব্যক্তিগত সহকারীদের গভীর আস্থার সম্পর্কের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘সংসদ সদস্যরা তাঁদের ব্যক্তিগত সহকারীদের অনেক বেশি বিশ্বাস করে থাকেন এবং তাঁদের পরামর্শ শোনেন। তাই সংসদ সদস্যদের সঠিক পথে রাখার দায়িত্ব কিন্তু আপনাদেরই।’

ধর্মীয় ও নৈতিক দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি সহকারীদের উদ্দেশে বলেন, ‘পরকালে জবাবদিহি করতে হবে। আপনারা যদি সংসদ সদস্যকে সৎ কাজে সহায়তা করেন তবে তার সওয়াব পাবেন, আর অসৎ কাজে সহায়তা করলে সেই পাপের অংশীদারও আপনাদের হতে হবে।’

তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ব্যক্তিগত সহকারীদের দক্ষতা ও সচেতনতা বাড়বে, যা তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে সাহায্য করবে।

চলতি বাজেট প্রসঙ্গে কথা বলতে গিয়ে চিফ হুইপ নূরুল ইসলাম উল্লেখ করেন, বাজেট কেবল কিছু সংখ্যার হিসাব নয়, বরং এটি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।

তিনি বলেন, ‘দেশের একজন ভিক্ষুক থেকে শুরু করে প্রতিটি সাধারণ মানুষ সরকারকে কর দিয়ে থাকে। করের এই টাকার সুষম বণ্টন করে কীভাবে জনগণের উন্নয়ন করা যায়, সে বিষয়ে আপনাদের পড়াশোনা করতে হবে। বাজেট বিশ্লেষণের সব তথ্য আপনাদের বুঝতে হবে এবং সেই অনুযায়ী সংসদ সদস্যদেরও বোঝাতে হবে।’

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরোয়ার ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশন কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের জাতীয় উপদেষ্টা ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ