হোম > জাতীয়

জুলাই অভ্যুত্থানে নিহত শিশুদের পরিবারকে সম্মাননা দেবে সরকার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দেশব্যাপী ৬ অক্টোবর বিশ্ব শিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে জুলাই অভ্যুত্থানে নিহত শিশুদের পরিবারকে সম্মাননা দেবে অন্তর্বর্তী সরকার।

আজ বুধবার তথ্য অধিদপ্তরের তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর জাতীয় শিশু অধিকার সপ্তাহ পালন করা হবে। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো একযোগে পালন করবে এই বিশেষ সপ্তাহ। এবারের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য ‘শিশুর কথা বলব আজ, শিশুর জন্য করব কাজ’।

দিবসটি উদ্‌যাপন উপলক্ষে ৬ অক্টোবর মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। এতে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মমতাজ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেবেন জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের প্রতিনিধি ও শিশু প্রতিনিধিরা।

এ ছাড়া অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে নিহত শিশুদের অভিভাবকেরা তাঁদের অনুভূতি প্রকাশ করবেন। এ সময় শিশুদের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ