হোম > জাতীয়

ভিসা নবায়নের সুযোগ পাচ্ছেন মধ্যপ্রাচ্যের প্রবাসীরা

আজকের পত্রিকা ডেস্ক­

ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ফ্লাইট অনিয়মিত হয়ে পড়েছে। এর ফলে ছুটিতে বেড়াতে আসা প্রবাসীদের অনেকে আটকা পড়েছেন। কারও কারও ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কারও শেষের দিকে। তবে এখন তাঁরা ভিসা নবায়নের আবেদন করতে পারবেন বলে জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

শনিবার (১৪ মার্চ) মন্ত্রণালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন থেকে বাংলাদেশে আসা কর্মীরা ভিসা নবায়নের জন্য নিয়োগকর্তা বা কফিলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এ ছাড়া অনলাইনেও আবেদন করতে পারবেন।

এতে আরও বলা হয়, ইতিমধ্যে যাঁদের ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে, তাঁদের ভিসার মেয়াদ এক মাস বাড়িয়েছে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সরকার। ইরান–ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ছুটিতে অবস্থান করা কর্মীর ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হলে বা শিগগিরই শেষের দিকে হলে, সংশ্লিষ্ট দেশে গিয়ে তাঁদের ভিসা নবায়ন করা সম্ভব হচ্ছে না। এ কারণেই তাঁদের ভিসা নবায়নের বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৫ সিটি করপোরেশনের নতুন প্রশাসকদের সাক্ষাৎ

নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী

ছুটিতে আসা প্রবাসীদের ভিসা নবায়নে বিশেষ ব্যবস্থা নিল সরকার

ধর্ম ব্যবসায়ীদের থেকে ধর্মীয় মূল্যবোধের সীমানা রক্ষা হলে বাংলাদেশ হবে অপরাজেয়: তথ্যমন্ত্রী

ঈদের আগে ৭ ও পরে ৫ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে তেলের পাম্প: সড়কমন্ত্রী

রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ