হোম > জীবনধারা > রূপবটিকা

ত্রিশের পর থেকে অ্যান্টিএজিং কসমেটিকস ব্যবহার করুন

প্রশ্ন: হাতে মেহেদি দিলে আমার সামান্য চুলকানি হয়। অনেক ক্ষেত্রে মেহেদি উঠে যাওয়ার সময় ডিজাইনের কিনারা ধরে সাদা সাদা চামড়া ওঠে। এই সমস্যার সমাধান কী?
লাবণি হক, নওগাঁ

কেনা মেহেদি না লাগিয়ে 
পাতা বেটে হাতে লাগাতে পারেন। এরপরও যদি সমস্যা হয় তাহলে মেহেদি না পরাই ভালো। অবশ্যই একজন ত্বক বিশেষজ্ঞ দেখিয়ে ত্বকের 
সমস্যা ও সমাধান সম্পর্কে জেনে নিতে হবে।

আমার সারা শরীরে ছোট ছোট বাদামি ও ধূসররঙা তিলের মতো দানা আছে। চোখের পাশে, চিবুকের নিচে, পেটে, বুকে এসব দানা ছড়িয়ে পড়ছে। এ সমস্যা সমাধানে কী করতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা

বিউটি ক্লিনিকে মাইক্রোডার্মাব্রেশন করাতে পারেন। এরপরও না কমলে একজন মেডিসিন বিশেষজ্ঞকে দেখিয়ে ফুল বডি চেকআপ করে পরবর্তী নির্দেশনা গ্রহণ করবেন।

প্রশ্ন: ত্বক টান টান রাখতে কী ব্যবহার করলে উপকার পাওয়া যাবে?
রুমানা রশিদ, মাদারীপুর

বয়স ৩০ পার হলে নিয়মিত অ্যান্টিএজিং ট্রিটমেন্ট বা ফেসিয়াল করানো উচিত। সঙ্গে অ্যান্টিএজিং কসমেটিকস ব্যবহার করতে হবে। কসমেটোলজিস্টদের সঙ্গে পরামর্শ করে কোলাজেন সাপ্লিমেন্ট খেতে পারেন। অ্যান্টিএজিং ডায়েট প্ল্যানও মেনে চলতে পারেন।

পরামর্শ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট , শোভন মেকওভার

জেনে নিন, রূপচর্চার আরব্য রহস্য

শুধু চপ তৈরিতেই নয়, ত্বকের যত্নেও ব্যবহার করা যায় আলু

এ সময়ের চুলের যত্নে জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ

ত্বক ও চুলের পানিশূন্যতা এড়াতে ইফতার ও সেহরি যেমন হবে

ছোলার ডালের বেসনে রূপচর্চা

সৌন্দর্যচর্চায় বেসন

ইফতারের দাওয়াতে পরিপাটি সাজ

ত্বকে কালচে দাগ পড়েছে? জেনে নিন আয়ুর্বেদিক উপায়ে মুক্তির পথ

এই বসন্তে অফিসে তরতাজা থাকবেন যেভাবে

ডোপামিন স্কিন কেয়ার: মনের আনন্দই ত্বকের উজ্জ্বলতার মূল রহস্য