হোম > জীবনধারা > রেসিপি

রেসিপি

টুনা মাছের কাবাব

ফিচার ডেস্ক, ঢাকা 

টুনা মাছের কাবাব

ঈদ শেষ হলেও বাড়িতে অতিথির আসা-যাওয়া আরও কয়েক দিন থাকবে। মাংস-পোলাও তো অনেক হলো; এবার তাদের জন্য তৈরি করুন টুনা মাছের কাবাব। এটা ভাবার কোনো কারণ নেই যে কাবাব শুধু মাংসেরই হয়। টুনা মাছ দিয়েও তৈরি করা যায় টুনা মাছের কাবাব। আপনাদের জন্য এর রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

টুনা মাছের ক্যান ২টি, মিহি পেঁয়াজকুচি আধা কাপ, কাঁচা মরিচের কুচি ২ টেবিল চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, পুদিনাপাতার কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিনি আধা চা-চামচ, ধনে, জিরা ও মরিচগুঁড়া আধা চা-চামচ করে, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ময়দা ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা ১ চা-চামচ করে, সয়াবিন তেল ভাজার জন্য।

প্রণালি

সব উপকরণ একসঙ্গে মাখিয়ে হাতের মুঠোর চাপে পছন্দ অনুযায়ী আকার দিয়ে নরমাল ফ্রিজে ৩০ মিনিট রেখে দিন। তারপর ফ্রাই প্যানে সয়াবিন তেল গরম করে সেগুলো লালচে করে ভেজে তুললেই তৈরি হয়ে যাবে টুনা মাছের কাবাব।

ভিন্ন স্বাদের গরুর মাংস

ফ্রুট কাস্টার্ড

পাইনাপেল জেলো কেক

টক-ঝাল মুরগির মাংস

খাসির দম বিরিয়ানি

চিকেন রেশা কাবাব

বাদাম ও খেজুর ভরা দুধ সেমাই

ঈদের তৈরি করুন চিকেন তন্দুরি

ঈদে তৈরি করুন নবাবি সেমাই

জাফরানি পোলাও