হোম > জীবনধারা > খাবারদাবার

ষষ্ঠীর নিরামিষ আমড়া পোস্তর টক

শুভ্রা গোস্বামী

ষষ্ঠীর আয়োজন মানেই নিরামিষ। এই নিরামিষ আয়োজনকে আমড়া পোস্তর টক আনতে পারে আলাদা ব্যঞ্জনা। 

উপকরণ 
আধা পাকা আমড়া ৫ টি, পোস্ত বাটা ২ টেবিল চামচ, চিনি ১ কাপ, লবণ, হলুদ, গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো। 

প্রণালি
প্রথমে লবণ দিয়ে আমড়াগুলো সেদ্ধ করে নিন। এরপর একটা কড়াইতে তেল গরম করে তাতে সরিষা ফোড়ন দিয়ে দিন। সরিষাগুলো একটু ভাজা হলে তাতে পোস্ত বাটা দিয়ে, হলুদ, লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে হালকা ভেজে নিন। এরপর তাতে জল দিয়ে সেদ্ধ করা আমড়া দিয়ে দিন। ৫ মিনিট পর জল কমে এসে একটু আঠা আঠা হয়ে গেলে তাতে চিনি দিয়ে দিন। নেড়েচেড়ে একটু পর নামিয়ে ফেলুন।

আরও পড়ুন: 

দিনে তিন বেলা খাবার খাওয়া কি আসলেই জরুরি

কমলা-কফির ঘ্রাণের বিজার সানশট

ওয়ার্ল্ড ফুড ফটোগ্রাফি ২০২৬: সেরা দশে বগুড়ার সবজি বাজারের ছবি

অতিথি আপ্যায়নে তৈরি করুন টার্কিশ হালকা তাতলিসি

দিন শুরুর শক্তি দেবে যে ৬টি খাবার

ঠাকুরবাড়ির গরমকালের খাওয়াদাওয়া

টানা ৩০ দিন শর্করা কম খেলে শরীরে যেসব পরিবর্তন দেখা যায়

দেশি স্বাদের দিন আজ

পয়লা বৈশাখে তৈরি করুন কাঁচা আমের শরবত

ভোজনরসিক পর্যটকদের সেরা গন্তব্য যে আটটি দেশ