হোম > জীবনধারা > খাবারদাবার

ইফতারে তুর্কি আমেজ

আফরোজা খানম মুক্তা

রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

যাঁরা রান্না করতে ভালোবাসেন, তাঁরা ইফতারে নিত্যনতুন আয়োজন রাখতে পছন্দ করেন। এবারের ইফতারে না হয় তুর্কি খাবারই রাখলেন! খুব বেশি আয়োজনের কিছু নেই। রান্নার উপকরণগুলো পাওয়া যাবে হাতের নাগালে। আপনাদের জন্য তুর্কি দুই ইফতারির রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

বেকড বেগুন ও মুরগির ক্যাসেরোল

উপকরণ

কিউব করে কাটা মাঝারি বেগুন ২টি, কিউব করে কাটা মুরগির বুকের মাংস পরিমাণমতো, কুচি করা পেঁয়াজ ১টি, রসুন থেঁতো ২ কোয়া, টমেটো পেস্ট ১ টেবিল চামচ, গোলমরিচগুঁড়া ১ চা-চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, পাপরিকা ১ চা-চামচ, জলপাই তেল ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ক্যাপসিকাম কিউব করে কাটা আধা কাপ, আদাকুচি ১ চা-চামচ।

প্রণালি

ওভেন ৩৭৫ ডিগ্রি ফারেনহাইট বা ১৯০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিট করুন। বেকিং ট্রেতে কিউব করা বেগুন রাখুন। সেই বেগুনে জলপাই তেল ছিটিয়ে ১৫ মিনিট বেক করুন। একটি আলাদা প্যানে জলপাই তেলে কাটা পেঁয়াজ, রসুন ও আদাকুচি ভাজুন। তারপর তাতে মুরগির টুকরা যোগ করে হালকা বাদামি না হওয়া পর্যন্ত রান্না করুন। এবার তাতে টমেটো পেস্ট, গোলমরিচ, জিরা, পাপারিকা ও লবণ দিয়ে নাড়ুন। ক্যাপসিকাম ও বেক করা বেগুন তাতে মিশিয়ে বেকিং ডিশে দিয়ে ২০ মিনিট বেক করুন। তারপর নামিয়ে পরিবেশন করুন বেকড বেগুন ও মুরগির ক্যাসেরোল।

রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

দই গাজরের ট্যারেটর

উপকরণ

কুচি করা গাজর ৩টি, পানি ঝরানো টক দই ১ কাপ, রসুনকুচি ১ কোয়া, জলপাই তেল ২ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, আখরোটগুঁড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি

একটি প্যানে জলপাই তেল গরম করুন। কুচি করা গাজর হালকা করে ভাজুন, যতক্ষণ না নরম হয়। গাজর ঠান্ডা হতে দিন। তারপর ভাজা গাজরের সঙ্গে দই, রসুন, চিনি ও লবণ মিশিয়ে নিন ভালো করে। অতিরিক্ত ক্রাঞ্চের জন্য চূর্ণ আখরোট ছড়িয়ে দিন।

এই সাইড ডিশ শুধু মূল খাবারের পরিপূরকই নয়, বরং এটি হজমেও সহায়তা করে।

দিনে তিন বেলা খাবার খাওয়া কি আসলেই জরুরি

কমলা-কফির ঘ্রাণের বিজার সানশট

ওয়ার্ল্ড ফুড ফটোগ্রাফি ২০২৬: সেরা দশে বগুড়ার সবজি বাজারের ছবি

অতিথি আপ্যায়নে তৈরি করুন টার্কিশ হালকা তাতলিসি

দিন শুরুর শক্তি দেবে যে ৬টি খাবার

ঠাকুরবাড়ির গরমকালের খাওয়াদাওয়া

টানা ৩০ দিন শর্করা কম খেলে শরীরে যেসব পরিবর্তন দেখা যায়

দেশি স্বাদের দিন আজ

পয়লা বৈশাখে তৈরি করুন কাঁচা আমের শরবত

ভোজনরসিক পর্যটকদের সেরা গন্তব্য যে আটটি দেশ